অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
অ্যাপেক সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন ১৯ দিন পর ইনানীর গ্যাসকূপের আগুন নেভাতে মাঠে নামল বাপেক্স বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ ডিসেম্বরে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত, সরকারে ‘ফ্যাসিবাদের লক্ষণ’ দেখছেন শফিকুর কোম্পানীগঞ্জে আসিফ মওদুদ বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠকে পোশাক মালিকরা, শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ‘আমাদের যা করণীয় করেছি, এখন ভারতের বিষয়’: হাসিনা আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরবেন—আইনমন্ত্রী কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গণি মিয়ার কর্মী সভা খাগড়াছড়িতে বিএনপির ৪ নেতাকর্মীর ওপর হামলা, অভিযোগ নিষিদ্ধ আ.লীগের দিকে; আটক ১ ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি, নাশকতা ঠেকাতে আসছে নতুন কর্মসূচি শ্রমিক অসন্তোষ: সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত, নতুন তারিখ ঠিক হয়নি ‘আ.লীগ আগুন দিচ্ছে, ঘি ঢালছে জামায়াত-এনসিপি’: রাশেদ খান ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক
হোম › বাংলাদেশ › কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার

কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:০১ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ 38
কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-এলাকাবাসীর হানায় ডাকাত গ্রেপ্তার

তিমির বনিক,

মৌলভীবাজার প্রতিনিধি:


মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৌরসভাস্ত জয়পাশা এলাকার জাপানিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি জয়পাশা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।


পুলিশের উপস্থিতির টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসানকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত হাসানকে সকালে মৌলভীবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।

লিংক কপি হয়েছে ✓