Columbus, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, হরমুজ ঘিরে উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: তিনজন কারাগারে, হামলার কারণ নিয়ে তদন্ত অব্যাহত হাম-জাতীয় উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, বাংলাদেশে মোট মৃত্যু ১ হাজার ৯৯ মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: পুলিশ পাহারায় ফের শুরু টিকাদান, তদন্তে পুলিশের গাফিলতির অভিযোগ চা পাতা চুরিতে বাঁধা দেয়ায় হামলায় আহত পাহারাদার; চা বাগানের ক্ষুব্দ শ্রমিকদের প্রতিবাদ সভা কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ ঘুষ-দুর্নীতি, মাদক-মব ও চাঁদাবাজির দাপট: উন্নয়নের পথে অদৃশ্য শিকল নোয়াখালীতে প্রথম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শ্রমিক ধর্মঘটে নওগাঁয় ২য় দিনে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রীরা দ্বিতীয় দফায় নওগাঁয় নতুন করে নিয়োগ পেলেন ৬১ জন কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি’ কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ পর্যটন জেলা মৌলভীবাজারে নেই কাঙ্খিত উন্নয়ন বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান
হোম › বাংলাদেশ › কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি’

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ 3
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত  ‘স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ জরুরি’

মোঃ সাইফুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি ॥


সুশাসন প্রতিষ্ঠা, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, সাধারণ মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করা না গেলে গণতান্ত্রিক চর্চা জোরদার এবং দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ সোমবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা। তিনি বলেন, “তথ্য পাওয়া নাগরিকদের মৌলিক ও সংবিধিবদ্ধ অধিকার। সরকারি কিংবা বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান থেকে নাগরিকরা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া তথ্য পেতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ সচেতন হলে এই আইনের সুফল শতভাগ পাওয়া সম্ভব।”

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, পুলিশি সেবামূলক কার্যক্রম ও তথ্য প্রদান প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ সাধারণ জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করে।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “মুক্ত সাংবাদিকতা ও তথ্যের অবাধ সুযোগ নিশ্চিত না হলে একটি জবাবদিহিমূলক সমাজ গঠন অসম্ভব। প্রশাসনিক স্তরে তথ্যের গোপনীয়তার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণকে সঠিক তথ্য সরবরাহ করতে হবে।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাহানুর রহমান খোকন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তা সৌমেন দাস এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি রওশন আরা বেগম।

বক্তারা বলেন, তথ্য অধিকার আইনকে কার্যকর করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি তথ্যের আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সনাক-টিআইবির সদস্যরা উপস্থিত ছিলেন।