অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ভারতের মণিপুরে বিষাক্ত মদ পানে অন্তত ১৬ জনের মৃত্যু, হাসপাতালে শত শত মানুষ হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা ইউরোপের ডেনিম বাজারে শীর্ষে থেকেও হিস্যা কমছে বাংলাদেশের, এগোচ্ছে চীন-মিশর-ভিয়েতনাম এআই দিয়ে রায় লেখা যাবে না, এজলাসে মোবাইল-ফেসবুক নয়: বিচারকদের প্রধান বিচারপতির নির্দেশনা এআই চালিত ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে বাধ্যতামূলক নিয়ম হলো না, আলোচনা গড়াল ২০২৮ সালে ভারতে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে মামলা দিয়ে বিপাকে নারী কর্মকর্তা, দুঃখ প্রকাশ জেলা প্রশাসনের মালয়েশিয়ায় দুই ঘণ্টার অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ অভিবাসী আটক ট্রাম্পের নতুন নিয়মে ফেডারেল আবাসন হারাতে পারে মিশ্র অভিবাসন মর্যাদার হাজারো পরিবার কংগ্রেসের প্রশ্নের জবাব দেওয়ার আগে হোয়াইট হাউসের অনুমতি নিতে হবে: ফেডারেল ঠিকাদারদের প্রতি ট্রাম্পের নির্বাহী আদেশ টুঙ্গিপাড়ায় চার দিনে বিএনপি-এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ, কারণ হিসেবে ভয়ভীতি ও অসন্তোষের কথা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন, গোপালগঞ্জের ঘটনা ট্রাইব্যুনালে যাবে কি না দেখছে সরকার: আইনমন্ত্রী সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু এনসিপিকে দিয়ে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা
হোম › বাংলাদেশ › নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড

নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:৩৯ এএম, ০৭ অক্টোবর, ২০২৬ 54
নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় কহিনুর বেগম ওরফে ফাহিমা হত্যা মামলায় সোহেল রানা ওরফে হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ-২, নওগাঁ আদালতের বিচারক রাজু আহমেদ।


মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে কহিনুর বেগমের স্বামী ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ছিলেন কহিনুর। পূর্বপরিচিত ও পারিবারিকভাবে ঘনিষ্ঠ হওয়ায় সোহেল রানার ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার দিন এই সুযোগে তিনি বাড়িতে প্রবেশ করেন। পরে ড্রিল মেশিন দিয়ে কহিনুরের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন। এরপর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরে বাড়ির ভেতর গুরুতর আহত অবস্থায় কহিনুরকে উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বজনের করা মামলায় তদন্ত শেষে সোহেল রানাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।


মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নওগাঁর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান। তিনি বলেন, মামলার বিচারকাজে সাক্ষীদের সাক্ষ্য, চিকিৎসা প্রতিবেদন, আসামির সঙ্গে নিহতের পূর্বপরিচয় এবং ঘটনার সময়ের পারিপার্শ্বিক পরিস্থিতিসহ উপস্থাপিত বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেন আদালত। এসব প্রমাণে সোহেল রানার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আনা হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়।


তিনি আরও বলেন, আদালত সোহেল রানা ওরফে হানিফকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ডের টাকা আদায় হলে তা মামলার এজাহারকারীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডিত আসামিকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়েছে।

লিংক কপি হয়েছে ✓
হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন হামলা-হয়রানির শিকার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা, অনুদান পাবেন ১২৮ জন ◷ ৫৮ মিনিট আগে পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা পুরোনো ও এআই-তৈরি ছবি দিয়ে পরিচ্ছন্নতা অভিযানের প্রচার, বরগুনা পৌরসভা নিয়ে সমালোচনা ◷ ৫৮ মিনিট আগে সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ সিলেটের বিছনাকান্দি সীমান্ত থেকে বধির বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ ◷ ৩ ঘণ্টা ৯ মিনিট আগে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা ◷ ৩ ঘণ্টা ৯ মিনিট আগে বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ বিকাশকর্মীদের গুলি করে ২ কোটি ৩০ লাখ টাকা লুট: দেড় মাস পর নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ ◷ ৩ ঘণ্টা ১৪ মিনিট আগে খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি খুলনার তেরখাদায় বিএনপি নেতাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, হাসপাতালে ভর্তি ◷ ৩ ঘণ্টা ১৪ মিনিট আগে