ওসমান হাদির মৃত্যুবার্ষিকী ঘিরে মাসব্যাপী কর্মসূচি, ১৮ ডিসেম্বর সর্বদলীয় শহীদি সমাবেশ
বাংলাদেশ ডেস্ক
|
প্রকাশিত:
০৯:৪৫ পিএম,
২৫ নভেম্বর, ২০২৬
43
শহিদুল ইসলামপ্রতিবেদক॥
শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুবার্ষিকী সামনে রেখে ও হত্যার বিচার চেয়ে ১ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক মতবিনিময় সভায় সংগঠনটির সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা এসব কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাফিতি অঙ্কন, স্মরণসভা, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, জুলাইয়ের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা, কফিন মিছিল, সারা দেশে মিলাদ মাহফিল, স্মৃতিফলক উদ্বোধন, বিজয় র্যালি ও সার্বভৌমত্বের শপথ। ১৮ ডিসেম্বর দেশব্যাপী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও ঢাকায় সর্বদলীয় শহীদি সমাবেশ হবে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদিকে কেন হত্যা করা হলো, তা নিশ্চিত করতে চান তাঁরা; শুধু বিচারিক জায়গা থেকে বিষয়টি দেখতে চান না।
ছবি: সংগৃহীত





