যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে ৩.৮%, সুদহার বাড়ানোর পথে ফেড
যুক্তরাষ্ট্রে অক্টোবরে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ফেডারেল রিজার্ভের পছন্দের মাপকাঠি ব্যক্তিগত ভোগব্যয় ব্যয় (পিসিই) সূচকের এই হিসাব বুধবার (২৫ নভেম্বর) প্রকাশ করেছে মার্কিন ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিস (বিইএ)। খাদ্য ও জ্বালানি বাদে মূল মূল্যস্ফীতি ৩ দশমিক ৩ শতাংশ।
একই দিনে তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জিডিপি প্রবৃদ্ধির হিসাব সংশোধন করে ৩ দশমিক ৪ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৩ শতাংশ করা হয়েছে। অক্টোবরে ব্যক্তিগত আয় ০.৭ শতাংশ ও ভোক্তাব্যয় ০.৩ শতাংশ বেড়েছে, তবে মূল্যস্ফীতি বাদে প্রকৃত ব্যয় স্থির ছিল।
বাজার বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে ডিসেম্বরের বৈঠকে ফেড সুদহার বাড়াতে পারে বলে প্রত্যাশা জোরাল হয়েছে। ফেডের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণীতেও প্রায় সব কর্মকর্তা আরও সুদহার বৃদ্ধির প্রত্যাশার কথা জানিয়েছেন। থ্যাঙ্কসগিভিংয়ের আগে নিত্যপণ্য, ভ্রমণ ও গ্যাসের বাড়তি খরচ নিয়ে চাপে আছেন মার্কিন পরিবারগুলো।
সূত্র: বিইএ, বেনজিঙ্গা
ফাইল ছবি: ফেডারেল রিজার্ভ ভবন





