অনলাইন, ২৫ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়ে ৩.৮%, সুদহার বাড়ানোর পথে ফেড মহাকাশে ডেটা সেন্টার: স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন ইন্দোনেশিয়ায় অবৈধ সোনার খনিতে বন্যার পানি, ৯ জনের মরদেহ উদ্ধার, আটকা ১৭ নিষিদ্ধ আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার পুঠিয়ায় কারাগারে থাকা আ.লীগ নেতার বাড়িতে লুটপাট ও আগুন ওসমান হাদির মৃত্যুবার্ষিকী ঘিরে মাসব্যাপী কর্মসূচি, ১৮ ডিসেম্বর সর্বদলীয় শহীদি সমাবেশ ভারত থেকে ফিরে যুবদল কর্মীর বাড়িতে আশ্রয়, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চেয়ে জামায়াতের আইনি নোটিশ সীমান্তবর্তী ৩০ জেলায় পুলিশের সর্বোচ্চ সতর্কতা আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১১ দলের ৭ দফা দাবিতে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ আদানির একটি ইউনিট ২৫ দিন বন্ধ, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক আ.লীগ নেতাদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ নতুন মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ, সাভার-গাজীপুরে ৪০০ কারখানায় উৎপাদন বন্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে হাইকোর্টে রিট
হোম › বিজ্ঞান-ও-প্রযুক্তি › মহাকাশে ডেটা সেন্টার: স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন

মহাকাশে ডেটা সেন্টার: স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৫ নভেম্বর, ২০২৬ 48
মহাকাশে ডেটা সেন্টার: স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইটের অনুমোদন
শামী মিয়া
শামী মিয়াবাফেলো প্রতিনিধি॥

ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্সকে মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের জন্য সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। ‘স্টারমাইন্ড’ নামের এই উদ্যোগকে মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের জন্য পুরো একটি নক্ষত্রপুঞ্জের প্রথম অনুমোদন বলে উল্লেখ করা হচ্ছে।

সৌরশক্তিচালিত এসব স্যাটেলাইট কক্ষপথেই তথ্য প্রক্রিয়া করে ফলাফল পৃথিবীতে পাঠাবে। স্যাটেলাইটগুলোর মধ্যে যোগাযোগ হবে লেজারভিত্তিক অপটিক্যাল লিংকের মাধ্যমে।

অনুমোদনের শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে প্রথম স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে হবে। ২০৩৫ সালের মধ্যে ১ লাখ, ২০৩৮ সালের মধ্যে অর্ধেক এবং ২০৪০ সালের মধ্যে পুরো নক্ষত্রপুঞ্জ মোতায়েন করতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশে বাতাস ছাড়া তাপ সরানো, এত বিপুল স্যাটেলাইট তৈরি-উৎক্ষেপণ ও পরিত্যক্ত স্যাটেলাইট সরানোর বিষয়গুলো বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। অন্যান্য প্রতিষ্ঠানের কক্ষপথভিত্তিক ডেটা সেন্টারের প্রস্তাবও এফসিসি পর্যালোচনা করছে।

সূত্র: সিএনবিসি, ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং

ফাইল ছবি: স্পেসএক্স

লিংক কপি হয়েছে ✓