অনলাইন, ১৪ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
সরকারি অবসরভোগীদের সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা, প্রজ্ঞাপন জারি বাফেলোতে ১৫ নভেম্বর থেকে শীতকালীন পার্কিং বিধিনিষেধ, গাড়ি সরাতে না হলে ১১০ ডলার জরিমানা যুক্তরাষ্ট্রে চলতি বছর হামে মৃত্যু বেড়ে ১০, আক্রান্ত ছাড়াল ৫ হাজার ৪০০ এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন নিয়ে সংসদে হট্টগোল, তদন্ত কমিটি গঠন যোগাযোগ বিভ্রাটে যুক্তরাষ্ট্রজুড়ে চার ঘণ্টারও বেশি বিমান চলাচল বন্ধ, বাতিল হাজার হাজার ফ্লাইট যুক্তরাজ্য সফরে এনসিপির নাহিদ ইসলাম, বৈঠক করবেন ব্রিটিশ পার্লামেন্টের কমিটির সঙ্গে দুই বছর পর কোয়াড শীর্ষ বৈঠক, ১৭ নভেম্বর ম্যানিলায় মিলিত হচ্ছেন ট্রাম্প-মোদিসহ চার নেতা গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান ভুটানকে হারিয়ে ১৪তম বার সাফের ফাইনালে ভারত, শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান ট্রাম্পের সফর ঘিরে ম্যানিলায় আসিয়ান সম্মেলন, আলোচনায় শুল্ক ও বাণিজ্য বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন পেরুর প্রত্যন্ত আন্দিজ শহরে ২০ হাজার মানুষের সমাবেশে সহিংসতা বন্ধের আহ্বান পোপ লিওর হাঙ্গেরিতে বন ও গুদামে লুকানো প্রায় ২ কোটি ডলার উদ্ধার, অরবান আমলের দুর্নীতির তদন্ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, কয়েক শহরে কাঁদানে গ্যাস সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা, ১৯ নভেম্বর দেশজুড়ে ‘লকডাউনের’ ডাক নিষিদ্ধ আওয়ামী লীগের
হোম › জাতীয় › রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সরাইলের সেই ওসিকে চট্টগ্রামে বদলি

রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সরাইলের সেই ওসিকে চট্টগ্রামে বদলি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:২৫ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 52
রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সরাইলের সেই ওসিকে চট্টগ্রামে বদলি
NYVB
ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। ঘটনার প্রায় ২০ দিন পর তাঁকে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয় থেকে ‘জনস্বার্থে’ এ বদলির আদেশ জারি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর স্থলে কে দায়িত্ব পাচ্ছেন, তা জানা যায়নি।

গত ২২ অক্টোবর রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় নিরাপত্তার ঘাটতি এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলতে থানায় যান রুমিন ফারহানা। সেখানে ওসির সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সে সময় সংসদ সদস্যের সঙ্গে থাকা এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া অভিযোগ অস্বীকার করেন। ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।

এর মধ্যে ৩০ অক্টোবর পুলিশে চাকরি করার সময় আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয়। ওসি জানিয়েছেন, পুলিশে যোগ দেওয়ার আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। ২০২৫ সালের ৭ ডিসেম্বর তিনি সরাইল থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।

ছবি: ভিডিও থেকে নেওয়া

লিংক কপি হয়েছে ✓