Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › বাংলাদেশ › শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:২১ এএম, ১৫ অক্টোবর, ২০২৬ 1
শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটোরি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।


বিয়াম ল্যাবরেটোরি স্কুল এন্ড কলেজ আয়োজিত এ মেলায় বিদ্যালয়টির প্রায় চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ১০৬ টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন উদ্ভাবনী তুলে ধরেছেন। উদ্বোধনের পর প্রকল্পগুলো ঘুরে দেখেন প্রধান অতিথি।


বিদ্যালয়টির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত বলেন, আমি মেলায় উইন পাওয়ার এলইডি চার্জিং সিস্টেম। বাংলাদেশ উন্নয়নশীল দেশ এখানে জ্বালানি সংকট সবসময় লেগেই থাকে। আমরা দিনের প্রায় এক চতুর্থাংশের সময় বিদ্যুৎ বিহীন অবস্থায় কাটাই। আমাদের এই প্রকল্প ব্যাটারি ছাড়া বায়ু শক্তি ব্যবহার করে বিদুৎ উৎপাদন করছি। এই মেলার মাধ্যমে আমরা আমাদের মেধাকে উদ্ভাবনী কাজে লাগাতে পারছি।


নবম শ্রেণির শিক্ষার্থী আদিত্য চৌধুরী বলেন, এ মেলার মাধ্যমে আমরা আমাদের চিন্তাকে বিকশিত করার সুযোগ পাচ্ছি। এ মেলা নিয়মিত অব্যাহত থাকলে আমরা আরও নতুন কিছু উদ্ভাবন করতে পারবো।


বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরিফুর রহমান বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও বিজ্ঞান মেলার আয়োজন করেছি। আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে সে গুলোর বিকাশ ঘটানো। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তা গুলোকে সকলের সামনে তুলে ধরছে।