শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর
মোঃ সাইফুর রহমান,
কুড়িগ্রাম প্রতিনিধি:
উত্তরবঙ্গের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে শীতের আগমনের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা। শীত মৌসুমে গ্রামবাংলার মাঠে মাঠে ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের খেলাধুলার আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এসব খেলায় অংশ নিতে এবং খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক ও ক্রীড়াপ্রেমীরা। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তরকুমরপুরে আয়োজন করা হচ্ছে যোগীপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর-২০২৬।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে যোগীপাড়া যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। উত্তরকুমরপুরের যোগীপাড়া ব্রিজসংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে এ খেলা।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী দলগুলোকে টুর্নামেন্টে অংশ নেওয়ার পাশাপাশি মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্দুল গনি মিয়া এবংছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কুড়িগ্রাম জেলা ওলামা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আহাম্মদ হোসাইন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোগডাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. আলিম আলী।
টুর্নামেন্ট অনুষ্ঠানে পরিচালনায় সভাপতিত্ব করেন মাহামুদুল হাসান রংপুরের কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের ।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। পাশাপাশি খেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।