Columbus, ১২ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বিএনপি সরকার বারবার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’ নওগাঁয় বিয়েতে পরিবারের অসম্মতি, ঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার দুর্গাপূজা ঘিরে নোয়াখালী'র কোম্পানীগঞ্জে নিরাপত্তা জোরদারসহ পৌরসভা জামায়াত আমীরের ১৪ দফা দাবি নোয়াখালী সদরে ডিবির অভিযান, ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম চৌধুরী আর নেই শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার থানা উড়িয়ে দেওয়ার হুমকি যুবদল নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রাজনগরে সাবেক ওয়ার্ড মেম্বারকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে জামায়াত নেতা ও শিক্ষক ‎নাসিরনগরে আমার দেশ পত্রিকার সাংবাদিককে হেনস্তার অভিযোগ
হোম › বাংলাদেশ › যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’

যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১২ অক্টোবর, ২০২৬ 3
যবিপ্রবিতে নজরকাড়া ‘লুঙ্গি প্যারেড’

জামাল হোসেন

বেনাপোল প্রতিনিধি, যশোর॥


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আনন্দ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’। এবারের প্যারেডের মূল প্রতিপাদ্য ছিল ‘সংস্কৃতির সমতা’।


রোববার (১১ অক্টোবর) দুপুরে ইংরেজি বিভাগের ‘লার্নিং ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার’ কোর্সের উদ্যোগে মাইকেল মধুসূদন দত্ত একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘লুঙ্গি প্যারেড’ শুরু হয়। এরপর প্যারেডটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদিক্ষণ করে মাইকেল মধুসূদন দত্ত একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।


সাধারণ মানুষের পরিধেয় লোকজ পোশাক লুঙ্গিকে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিতে ইতিবাচকভাবে উপস্থাপন করা এবং পোশাককেন্দ্রিক সামাজিক ট্যাবু ও শ্রেণিবৈষম্য ভেঙে ফেলার লক্ষ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বাঙালির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি, শাড়ি, ফতুয়া ও গামছা পরে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। লুঙ্গি প্যারেডে প্রধান অতিথি হিসেবে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘পোশাক নয়, মানবিকতা, দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ দিয়েই মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয়। পোশাক কেবল সংস্কৃতির পরিচয় বহন করে, কিন্তু তা কখনোই একজন মানুষের একক পরিচয় হতে পারে না।‘ তিনি ব্যতিক্রমধর্মী এই প্যারেডের চমৎকার আয়োজনের প্রশংসা করেন এবং আয়োজকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি ইংরেজি বিভাগের এমন উদ্ভাবনী ও প্রশংসনীয় কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আয়োজকদের মতে, সমাজে নির্দিষ্ট কিছু পোশাককে ‘অভিজাত’ এবং সাধারণ মানুষের ব্যবহার্য পোশাককে ‘নিম্নমানের’ হিসেবে গণ্য করার একটি সংকীর্ণ মানসিকতা দেখা যায়। এই সাংস্কৃতিক আধিপত্যবাদ ও পোশাকভিত্তিক সামাজিক বিভাজন দূর করতেই ‘সংস্কৃতির সমতা’ থিম বেছে নেওয়া হয়েছে। কোনো সংস্কৃতি বা পোশাকই ছোট নয়-সব ঐতিহ্যকে সমান সম্মান দেওয়াই এই প্যারেডের মূল বার্তা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মরিয়ম জামিলা, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা নাসরিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিবুর রহমান, ড. ফারহানা ইয়াসমিন, ড. আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।