অনলাইন, ০৩ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কমলগঞ্জের চুরির গরু, কুলাউড়ায় আওয়ামীলীগ নেতার বাড়ীতে নোয়াখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি, মণ্ডপে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ যুবসমাজের জন্য ভঙ্গুর অর্থনীতি ও অনিশ্চিত ভবিষ্যৎ রেখে গেছে পতিত সরকার;তিতুমীর। নওগাঁয় কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান, ১৩ মোটরসাইকেল আটক নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়ায় দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহতের ঘটনায় গ্রেপ্তার-৭ নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে হত্যার হুমকি নাসিরনগরের খাগালিয়া গ্রামে মৎস্য জীবীর জালের গুদামে আগুন, ১৪ লাখ টাকা ক্ষতির দাবি জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শ্রীমঙ্গল চা বাগানে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু নাসিরনগরে অটোচালক হত্যাঃ মোবাইল উদ্ধারে হত্যার রহস্য উদঘাটন অনিয়ম বরদাশত নয়, কারো ভুলের দায় বিএনপি নেবে না: সতর্কতা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভোগডাঙ্গায় জমজমাট জুনিয়র ফুটবল ফাইনাল, মাঠজুড়ে দর্শকের উচ্ছ্বাস খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, কেটে দিলো ৮ হাজার পানগাছ ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত
হোম › সম্পাদকীয় ও মতামত › কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের ৯২তম জন্মদিন আজ

কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের ৯২তম জন্মদিন আজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৯ আগস্ট, ২০২৬ 76
কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের ৯২তম জন্মদিন আজ

নিউজ ডেস্ক | নিউইয়র্ক ভয়েস বাংলা

বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার, লেখক ও সাংবাদিক জহির রায়হানের ৯২তম জন্মদিন আজ। ১৯৩৫ সালের ১৯ আগস্ট ফেনীর মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্বল্পায়ু জীবনে সাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদান রেখে বাংলা সংস্কৃতিতে স্থায়ী আসন করে নেন এই গুণী মানুষ।


‘হাজার বছর ধরে’, ‘আরেক ফাল্গুন’, ‘বরফ গলা নদী’, ‘শেষ বিকেলের মেয়ে’সহ তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদা লাভ করেছে। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’সহ গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাণ করেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণহত্যার চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


স্বাধীনতার পর নিখোঁজ বড় ভাই কথাসাহিত্যিক শহীদুল্লা কায়সারের সন্ধানে ১৯৭২ সালের ৩০ জানুয়ারি মিরপুরে যান জহির রায়হান। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর অন্তর্ধান আজও বাংলাদেশের ইতিহাসের অন্যতম বেদনাবিধুর অধ্যায়।


জহির রায়হানের জন্মদিনে তাঁর সৃষ্টিশীল কর্ম, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে দেশের মানুষ।


তথ্যসূত্র: প্রথম আলো