Columbus, ০৭ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা পাঠ্যবইয়ের বাহিরে খেলার মাঠে ও থাকছে সমান ভাবে গুরুত্ব; প্রতিমন্ত্রী মোঃ আমিনুল আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুড়িগ্রামে আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে বিভিন্ন সীমান্তে ভারতীয় ইয়াবা ট্যাবলেট,প্যান্টপিস ওবিভিন্ন চোরাচালানী মালামালসহ ২ জন আটক সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার: এলজিআরডি মন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নওগাঁয় হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা, প্রতারণা এড়াতে মানতে হবে নতুন নিয়ম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিটিএমএ নেতৃবৃন্দের মতবিনিময় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান হাওর বেষ্টিত নাসিরনগরে আশ্বিন মাসের কুয়াশা জানান দিচ্ছে আগাম শীতের বার্তা ২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হোম › রাজনীতি › আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৪ এপ্রিল, ২০২৪ 181
আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে : মির্জা ফখরুল

আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নেই, তারা এখন দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম তৈমুর রহমানের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। 

মিজা ফখরুল বলেন, আজকে ৫৩ বছর পরেও বলতে হয়, সেই সমাজ নির্মান করতে পারিনি, যেখানে মানুষ তার অধিকার খাটাতে পারবে। যারা ক্ষমতায় বসে আছে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। 


বিভিন্ন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামেই বিএনপি নেতাকর্মীদের আসামী করা হয়েছে। রাষ্ট্রযন্ত্র ও পুলিশকে ব্যবহার করে বিরোধীদলকে একবারে নির্মূল করতে চায় আওয়ামী লীগ।


মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সনের দেশের বাইরে যাওয়ার দরকার। কিন্তু এই সরকার তাকে যেতে দিচ্ছেনা। 


একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান তিনি। 


এসময় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল­ী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, রুহিয়া থানার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।