অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির নেত্রকোণায় পাঠাগার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও গুণীজন সংবর্ধনা কুষ্টিয়া সীমান্তে কঠোর নিরাপত্তা, দ্বিগুণ টহলে সতর্ক বিজিবি ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার প্রকল্প, স্থায়ী সমাধানে টিআরএমের দাবি টিকটকে প্রেম, মালয়েশিয়া থেকে এসে বেনাপোলে ঘর বাঁধলেন নূর হায়াতি তাইপেতে মেয়র পদে বিরোধী কেএমটির জয়, তিন বড় শহর ফিরে পাচ্ছে ডিপিপি
হোম › জাতীয় › সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৬ 39
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে ডিবিপ্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিদের মধ্যে শায়লা ফারজানার ভাই রেজাউল আলম শাহীন রয়েছেন।

কী অভিযোগে বা কোন মামলায় তাদের আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। আটক ব্যক্তিদের বা তাদের পরিবারের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

শায়লা ফারজানার স্বামী মনিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের আলোচিত কর্মকর্তাদের একজন ছিলেন। তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান এবং পরে এসবিপ্রধানের দায়িত্ব পালন করেন। সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শায়লা ফারজানাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়। সেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই সাবেক এই কর্মকর্তার পরিবারের সদস্যদের আটকের ঘটনা ঘটল। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓