Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › রাজনীতি › আ. লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস

আ. লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৬:৩২ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ 139
আ. লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস

কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন, ‘আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।’ সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।


উপদেষ্টা মাহমুজ আলমের ওপর হামলার ঘটনায় তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগ নিউইয়র্কে মাহফুজের ওপর হামলা করল, সেটা নিয়ে একটা মামলাও হলো। এরপর গোলাম মর্তুজা দূতাবাসের আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল। ফলাফল লন্ডনে আবারও হামলা হলো। শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না।’


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ কী জিনিস বোঝেননি মন্তব্য করে ইলিয়াস হোসাইন বলেন, ‘আওয়ামী লীগকে সবখানে বসায়ে রেখে সংস্কার? ... চামড়া উঠায়ে ফেলবে।


পৃথিবীর যেখানে যাবা সেখানে তোমাদের ওপর হামলা হবে। কদিন পর ইউএন প্রোগ্রামে নিউইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে। গত ৫ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউইয়র্কে টিকে ছিলাম।’ তিনি আরো বলেন, ‘আমরা আজকে সব দলের কাছে খারাপ, শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে।


যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছন তাদেরকে বলে রাখলাম, আওয়ামী লীগ কোনো দিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।’