অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › জাতীয় › ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট: যে ব্যাখ্যা দিলো বেবিচক

ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট: যে ব্যাখ্যা দিলো বেবিচক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪ 187
ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট: যে ব্যাখ্যা দিলো বেবিচক

ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সম্প্রতি সরাসরি ঢাকায় দুইটি ফ্লাইট অবতরণ করে। এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


বেবিচকের উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (১৩ এপ্রিল) এর ব্যাখ্যা দেয়া হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায় শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকার অনলাইন সংস্করণে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দৃষ্টি আকৃষ্ট হয়েছে।


বাংলাদেশের তৈরি পোষাক মধ্যপ্রাচ্য ও ইউরোপে নিয়ে যাওয়ার উদ্দেশে গত ৭ এপ্রিল একটি বিমান তেল আবিব থেকে উড্ডয়ন করে ১৯টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং কার্গো নিয়ে ২৩টা ৫৫ মিনিটে ঢাকা থেকে উড্ডয়ন করে। অপরটি গত ১১ এপ্রিল ১৯টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে, আর ১২ এপ্রিল রাত ১২টা ২৯ মিনিটে কার্গো নিয়ে ঢাকা থেকে উড্ডয়ন করে। দুটি বিমানই মার্কিন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত এবং ওই দেশের বিমান সংস্থা ন্যাশনাল এয়ারলাইন্সের।


বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে। বিমান চলাচল চুক্তি অনুযায়ী কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল। ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং ইউরোপের একটি গন্তব্যে গিয়েছে।


বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরনের কোনো ঘটনা ঘটেনি।


ইসরায়েল থেকে বিমান এলো ঢাকায় শিরোনামে বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।


আরও বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনা অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবে বিবেচ্য। এমন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

লিংক কপি হয়েছে ✓
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন ◷ ৩৬ মিনিট আগে ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ◷ ১ ঘণ্টা ৮ মিনিট আগে আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও ◷ ১ ঘণ্টা ৮ মিনিট আগে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও ◷ ১ ঘণ্টা ৮ মিনিট আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার ◷ ১৭ ঘণ্টা ৩৫ মিনিট আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◷ ১ দিন আগে