অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › জাতীয় › কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে মেনে চলুন এই ৪ সহজ অভ্যাস

কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে মেনে চলুন এই ৪ সহজ অভ্যাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৫২ এএম, ০২ অক্টোবর, ২০২৫ 154
কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে মেনে চলুন এই ৪ সহজ অভ্যাস

হৃদরোগ কিশোর-তরুণ-যুবক কিংবা বার্ধক্য—যে কোনো বয়সেই হতে পারে। ৫০-এর প্রৌঢ়ের যেমন হৃদযন্ত্রের সমস্যা হতে পারে, ঠিক তেমনই ২৫-এর তরুণেরও হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে যায়। 

পরিসংখ্যান বলছে— কম বয়সিদের মধ্যে হার্টের রোগের ঝুঁকি ক্রমশ বেড়েই চলেছে। ১৬-১৭ বছরের ছেলেমেয়েদেরও হৃদরোগ ধরা পড়ছে। পড়াশোনা, প্রতিযোগিতা, পরীক্ষা, টিকে থাকার লড়াই করতে দৈনন্দিন জীবনে কম পরিশ্রম করতে হয় না। আর বিনোদন মানেই রেস্তোরাঁয় গিয়ে জমিয়ে খাওয়াদাওয়া, নয়তো নেটফ্লিক্সে মুখ গুঁজে বসে থাকা।


এই রুটিনের মধ্যে কোথাও শরীরচর্চার সুযোগ নেই। নেই বেশি করে পানি খাওয়া কিংবা বাড়ির খাবার খাওয়া। অনেক দিনের এই অনিয়মে কিশোর-কিশোরীদের মধ্যেও ক্রমশ বাড়ছে হৃদরোগের ঝুঁকি। 


চলুন জানা যাক, যে নিয়মগুলো মেনে চললে কম বয়সে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব—


ঘরোয়া খাবার


কলেজ কিংবা অফিস ফেরত ডোবা তেলে ভাজা স্প্রিং রোল কিংবা এগরোলে কামড় না বসালে আপনার মনটা খুঁতখুঁত করে। আপনার প্রতিদিনের এ ধরনের খাবার খাওয়ার অভ্যাস ডেকে আনছে হৃদরোগ। তাই সুস্থ থাকতে তেলেভাজা খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকা চাই। তবে আপনি চাইলে মাঝে মধ্যে বাড়িতে এসব খাবার খেতে পারেন। আর তা মাসে এক-দুবার, এর বেশি নয়। আর তাতে বাড়ির খাবারের প্রতি ভালোবাসা তৈরি হবে। 


শরীরচর্চা জরুরি


প্রতিদিন আপনার শরীরচর্চা করা জরুরি। সকাল থেকে রাত ছুটে বেড়ানোর নাম শরীরচর্চা নয়। দিনের একটি নির্দিষ্ট সময়ে শরীরচর্চার জন্য সময় রাখতে হবে। যোগাসন থেকে শুরু করে ব্যায়াম অল্প সময়ের জন্য হলেও নিয়ম করে একবার করা প্রয়োজন। শরীরচর্চার অভ্যাসে দূরে পালায় হৃদরোগ।


মানসিক চাপ


আপনার সম্পর্কে জটিলতা রয়েছে। এটি কম বয়সে সাফল্যের চূড়ায় পৌঁছানোর আকাঙ্ক্ষা কিংবা পরীক্ষায় প্রথম হওয়ার চাপ— সব মিলিয়ে একটি উদ্বেগ কাজ করে। মানসিক চাপ হৃদরোগের অন্যতম নেপথ্যে কারণ। সে কারণে কম বয়সে সুস্থভাবে ছুটে বেড়াতে মানসিকভাবে আনন্দে থাকা ভীষণ জরুরি। 


ধূমপান বন্ধ


আপনি কম বয়স থেকেই যদি অতিরিক্ত ধূমপানের অভ্যাস করেন, তবে হৃদযন্ত্রে নানা গোলমাল দেখা দিতে শুরু করে। এমনিতে হার্টের কোনো সমস্যা থাকলে ধূমপান না করাই ভালো। কারণ এই অভ্যাসের হাত ধরেই শরীরে বাসা বাঁধে নানা রোগবালাই। সে কারণে ঝুঁকি এড়াতে ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।

লিংক কপি হয়েছে ✓
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন ◷ ১ ঘণ্টা ২৮ মিনিট আগে ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ◷ ২ ঘণ্টা ১ মিনিট আগে আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও ◷ ২ ঘণ্টা ১ মিনিট আগে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও ◷ ২ ঘণ্টা ১ মিনিট আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার ◷ ১৮ ঘণ্টা ২৭ মিনিট আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◷ ১ দিন আগে