অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › রাজনীতি › ক্ষমতাসীনরাই লুটপাটকে প্রমোট করছেন: রিজভী

ক্ষমতাসীনরাই লুটপাটকে প্রমোট করছেন: রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ০৩ এপ্রিল, ২০২৪ 264
ক্ষমতাসীনরাই লুটপাটকে প্রমোট করছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা দেশের মানুষের মুক্তি ও বাকস্বাধীনতার জন্য আন্দোলন করছি। আজকে দেখুন সরকারের লোকজন ও তাদের ঘনিষ্ঠজন দেশ থেকে হাজার কোটি টাকা লুটে বিদেশে পাচার করেছে; যেন হরিলুট করছে। 

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর বছিলায় জাতীয়তাবাদী শ্রমিক দল মোহাম্মদপুর শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম মাহবুব, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের আলী রেজা পিন্টুসহ শ্রমিক দল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ইফতারপূর্ব বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, সরকারের ঘনিষ্ঠজনদের মধ্যে কেউ মন্ত্রী-এমপি; যাদের লন্ডনে ২৫০টি বাড়ি পাওয়া গেছে। আজকে সত্যিকারের ডাকাতরা তো বলতেই পারে যে, সরকারের মন্ত্রী-এমপিরা যদি টাকা লুট করতে পারে তাহলে আমরা ব্যাংক লুট করতে পারব না কেন?

তিনি বলেন, বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেটি নাকি কুকি চীনের সন্ত্রাসীরা ঘটিয়েছে। আবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি বলছে টাকা লুট হয়নি। এর মাধ্যমে সরকারের বক্তব্যের মধ্যেই দ্বিচারিতা আছে। দুই রকম কথা। তার মানে কি ক্ষমতাসীনরা এগুলোকে প্রমোট করছেন? এটা মানুষের মধ্যে প্রশ্ন আসে।

রিজভী বলেন, যা হোক আমাদের সামনে অনেক কাজ। বসে থাকলে হবে না। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কোনো বিকল্প নেই।

লিংক কপি হয়েছে ✓
দিল্লি-কলকাতা থেকে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী দিল্লি-কলকাতা থেকে টাকা পাঠিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা চলছে: রিজভী ◷ ১ ঘণ্টা ৯ মিনিট আগে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক কাজ’ করলে পুরস্কার: বিএনপি এমপি সরওয়ার জামাল আওয়ামী লীগের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক কাজ’ করলে পুরস্কার: বিএনপি এমপি সরওয়ার জামাল ◷ ১ ঘণ্টা ৯ মিনিট আগে স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের স্পিকারের বক্তব্যের প্রতিবাদকারী ১৮২ জনের তালিকায় ৪ ভারতীয়, স্বাক্ষর না করার দাবি অনেকের ◷ ১১ ঘণ্টা ১৮ মিনিট আগে স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস স্থলসীমান্ত দিয়ে ১৬ ডিসেম্বর দেশে ঢোকার কথা ভাবছেন হাসিনা: ইন্ডিয়ান এক্সপ্রেস ◷ ১১ ঘণ্টা ৩০ মিনিট আগে আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার আবুল তাড়িয়ে বাবুল আনতে মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির, পাল্টা খোঁচা মানসুরার ◷ ১১ ঘণ্টা ৩৫ মিনিট আগে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম খান ◷ ১১ ঘণ্টা ৩৫ মিনিট আগে