অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › জাতীয় › খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডনে, নেয়া হচ্ছে প্রস্তুতি

খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডনে, নেয়া হচ্ছে প্রস্তুতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৫ অক্টোবর, ২০২৪ 815
খালেদা জিয়ার চিকিৎসা হবে লন্ডনে, নেয়া হচ্ছে প্রস্তুতি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা হবে লন্ডনে। এজন্য পুরো প্রস্তুতি শুরু করেছেন তার পরিবারের সদস্য ও চিকিৎসকরা। এরই মধ্যে নবায়নকৃত পাসপোর্ট খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে একটু স্ট্যাবল আছে। উন্নত চিকিৎসার জন্য গঠিত চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে নেয়া হচ্ছে। লন্ডনেই তার পরবর্তী চিকিৎসা হবে।

গত ৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর ২১ আগস্ট সন্ধ্যায় বাসভবনে ফিরে আসেন। এর আগে, ১৫৬ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে চলতি বছরের ১১ জানুয়ারি বাসায় ফেরেন খালেদা জিয়া।

২০১৮ সালে খালেদা জিয়ার শারীরিক নানা জটিলতা দেখা দেয়। ৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসহ নানা রোগে ভুগছেন। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। ২০২৩ সালের ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর রক্তনালিতে অস্ত্রোপচার করেন।

বিএনপি নেতাকর্মীরা জানান, বিমানে সফর করার ক্ষেত্রে খালেদা জিয়ার কোনো শারীরিক সমস্যা হয় কিনা, সেটিকে প্রধান বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি চালাচ্ছেন চিকিৎসকরা। দলের বিভিন্ন নেতারা বিভিন্ন দায়িত্ব ভাগ করে নিয়ে তৎপরতা চালাচ্ছেন। ফ্লাইট সংক্রান্ত তৎপরতা শেষ হলেই ভ্রমণের প্রস্তুতি নেবেন খালেদা জিয়া।

রোববার বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, চিকিৎসকদের পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ঢাকায় রয়েছেন। তিনি গত সেপ্টেম্বরে ঢাকায় এসেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দলের নেতাকর্মী, অনুসারীরা সবসময় এই প্রত্যাশা করে।

লিংক কপি হয়েছে ✓
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন ◷ ১ ঘণ্টা ১৪ মিনিট আগে ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ◷ ১ ঘণ্টা ৪৬ মিনিট আগে আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও ◷ ১ ঘণ্টা ৪৭ মিনিট আগে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও ◷ ১ ঘণ্টা ৪৭ মিনিট আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার ◷ ১৮ ঘণ্টা ১৩ মিনিট আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◷ ১ দিন আগে