Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া মানবাধিকার কমিশন ও সম্পত্তি হস্তান্তর বিল সংশোধিত আকারে পাসের সুপারিশ মানবপাচারের শিকার বাংলাদেশিদের ফেরাতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ ‘আয়নাঘর’ আর ফিরতে দেওয়া হবে না: রাষ্ট্রপতি
হোম বিনোদন ঘর ছাড়া হলেন শিল্পা শেঠি, দম্পতির প্রায় ১০০ কোটির সম্পদ বাজেয়াপ্ত

ঘর ছাড়া হলেন শিল্পা শেঠি, দম্পতির প্রায় ১০০ কোটির সম্পদ বাজেয়াপ্ত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪ 117
ঘর ছাড়া হলেন শিল্পা শেঠি, দম্পতির প্রায় ১০০ কোটির সম্পদ বাজেয়াপ্ত

ঘর ছাড়া হলেন শিল্পা শেঠি। তার বাড়ি বাজেয়াপ্ত করলো ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবারই বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার ৯৭.৭৯ কোটি রুপির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে। এর মধ্যে মুম্বাইয়ের জুহুতে শিল্পার নামে থাকা ফ্ল্যাটও রয়েছে। এ ছাড়া পুণেতে রাজ কুন্দ্রার নামে থাকা বাংলোও বাজেয়াপ্ত করেছে ইডি।

এবার যে মামলায় রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা খুবই জটিল। মুম্বাই ও দিল্লি পুলিশ সম্প্রতি ভেরিয়েবল টেক নামে একটি সংস্থা ও তার প্রমোটার অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছে। তারা বিটকয়েনের ব্যবসা ফেঁদে প্রায় ৬৬০০ কোটি রুপি তুলেছিল। সেই সঙ্গে আমানতকারীদের বলেছিল মাসে ১০ শতাংশ সুদ দেবে। কিন্তু প্রচুর মানুষের কাছ থেকে টাকা তুলে তারা লাপাত্তা হয়ে গেছে। তবে অপরাধের টাকা ইন্টারনেট ওয়ালেটে রাখা রয়েছে।


অভিযোগ, এই অমিত ভরদ্বাজের থেকে ২৮৫টি বিটকয়েন নিয়েছিলেন রাজ কুন্দ্রা। ইউক্রেনে বিটকয়েন ফার্ম খোলার জন্য এই টাকা নিয়েছিলেন কুন্দ্রা। ইডির দাবি, এই ২৮৫টি বিটকয়েনের মূল্য ১৫০ কোটি রুপি।


এর আগে ২০২১ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছিল। মুম্বাইয়ে শিল্প বাণিজ্য মহল এবং পেজ থ্রি সোসাইটিতে রাজ পরিচিত মুখ। তার বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরির অভিযোগ উঠেছিল। সেই মামলায় গ্রেফতারও করা হয় রাজ কুন্দ্রাকে। পরে জামিনে মুক্তি পান তিনি। তবে সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি।