অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
লকডাউন ঘিরে সারা দেশে আগুন-ককটেল, এক মাসে দুই শতাধিক নাশকতা: পুলিশ সদরদপ্তর পাবনার বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, ১২৩ রাবার বুলেট ছুড়ল পুলিশ পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিতে যুবলীগ কর্মী নিহত নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ
হোম › বিনোদন › চিকিৎসা নিয়ে দেশে সাবিনা, কেমন আছেন শিল্পী?

চিকিৎসা নিয়ে দেশে সাবিনা, কেমন আছেন শিল্পী?

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৪ জুন, ২০২৪ 13
চিকিৎসা নিয়ে দেশে সাবিনা, কেমন আছেন শিল্পী?

চিকিৎসার জন্য তিন মাসের বেশি সময় সিঙ্গাপুরে অবস্থানের পর দেশে ফিরেছেন কণ্ঠশিল্পটী সাবিনা ইয়াসমিন।

গত ৩১ মে তিনি দেশে ফিরেছেন বলে সোমবার গ্লিটজকে নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে ফাইরুজ ইয়াসমীন বাঁধন। তবে সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।


তবে শিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, এই দফায় চিকিৎসা প্রক্রিয়া শেষ করে দেশে ফিরলেও সাবিনা ইয়াসমিনকে আরও কয়েকবার সিঙ্গাপুরে যেতে হবে। আগামী এক বছর চিকিৎসকের নির্দেশমতই তাকে চলতে হবে।


গেল ফেব্রুয়ারিতে ফের সাবিনার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর রটে। দেশের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেও প্রকাশ হয় এই খবর। যদিও তার অসুস্থতার সত্যতা তখন নিশ্চিত হওয়া যায়নি।


পরে সাবিনা ইয়াসমিন দেশবাসীর উদ্দেশে এক বার্তায় সিঙ্গাপুরে তার চিকিৎসা নেওয়ার প্রসঙ্গে বলেছিলেন, প্রতিবছরই তাকে নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যেতে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার চেকআপে এসে দাঁতে সমস্যা দেখা দেয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দাঁতে ছোট একটি সার্জারিও হয়।


অযথা বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যমে দিয়ে জাতিকে বিভ্রান্তিতে না ফেলতেও অনুরোধ জানিয়েছিলেন এই সংগীতশিল্পী।


২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন। পরে চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গানেও সরব দেখা যায় তাকে।


পাঁচ দশকের ক্যারিয়ারে দশ হাজারেও বেশি গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন। গীতিকার নয়ীম গহরের লেখা ও সুরকার আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ একাত্তরের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল।


নজরুল ইসলাম বাবুর কথায় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে সাবিনার কণ্ঠে অমর হয়েছে ‘সব কটা জানালা খুলে দাও না’; হাসান মতিউর রহমানের কথা ও মলয় কুমার গাঙ্গুলীর সুরে তার কণ্ঠে ভিন্ন মাত্রা পেয়েছে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’র মতো গান।


বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা গানের পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে সব শ্রেণির শ্রোতাদের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাবিনা ইয়াসমিন।


সাবিনা ইয়াসমিনের জন্ম ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর; ঢাকায়। তার পৈতৃক নিবাস সাতক্ষীরায়। বাবার চাকরি সূত্রে নারায়ণগঞ্জ, রাজশাহীসহ বেশ কয়েকটি শহরে তার শৈশব কেটেছে। সংস্কৃতিমনা পরিবারে বেড়ে উঠেছেন তিনি। এ শিল্পীর বাবা লুতফর রহমান ও মা মৌলুদা খাতুন গানের সঙ্গে যুক্ত ছিলেন।


পাঁচ বোনের মধ্যে ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান, নীলুফার ইয়াসমিনও গানের জগতের মানুষ।


কয়েক বছর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমিন বলেছিলেন, “ছোট থেকেই গান গাইছি। বাড়িতে একটা সংগীতের পরিবেশ দেখেছি। মা গান গাইছেন, বাবাও খুব ভালো গাইতেন। বোনেরা তো গাইছেন। আম্মার গানের গলা অসম্ভব সুন্দর ছিলো এবং তিনি গাইতেনও খুব সুন্দর। এতো সুন্দর হারমোনিয়াম বাজাতেন, আমি অবাক হয়ে দেখতাম এবং ‍শুনতাম।


আমার বড় বোন ফরিদা ইয়াসমীন, ফৌজিয়া খান উচ্চাঙ্গ শিখতেন ওস্তাদ দূর্গাপ্রসাদ রায়ের কাছে। আমরা তখন বাবার চাকরির সুবাদে নারায়ণগঞ্জ থাকতাম। আমি আর নীলুফার মাঝেমাঝে বসতাম তাদের পাশে। দেখতাম কী শিখছেন।“


তার শিল্পী হয়ে উঠার পেছনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি জানিয়ে এ শিল্পী বলেন, “গানের ব্যাপারটা আমার ভেতরে ছিলই। আমার মা ও নানা একসঙ্গে গান শিখতেন মুর্শিদাবাদে, ওস্তাদ কাদের বক্সের কাছে। তিনি সে সময়ের নামকরা একজন সংগীতজ্ঞ ও ওস্তাদ ছিলেন। সেই সময় মুসলিম নারীদের জন্য গান-বাজনা চর্চা করা সহজ ছিলো না। পরে অল্প বয়সেই বিয়ে হয়ে যাওয়ায় সংসারে ঢুকে গান-বাজনা কিছুই হলো না আম্মার।


“আমার মায়ের মনে জিদ ছিল এজন্য, আমাদের অর্থ্যাৎ তার সন্তানদের গান শেখানোর বিষয়ে। আরেকটা ব্যাপার, আম্মা পড়াশোনাতেও অসম্ভব ভালো ছিলেন, সেটাও চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে। এজন্য আমাদের এ দুটি দিকেই সমান মনোযোগী করতে সচেষ্ট ছিলেন তিনি।”


মাত্র সাত বছর বয়সে প্রথমবার স্টেজে গান করেছেন সাবিনা; ১৯৬২ সালে এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমাতে শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন তিনি। ১৯৬৭ সালে প্রথম প্লেব্যাক করেন আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায়।


এরপর আর ডি বর্মণ, হেমন্ত মুখোপাধ্যায়, সত্য সাহা, সুবল দাস, আলম খান, বাপ্পি লাহিড়ী, আলী হোসেন, খন্দকার নুরুল আলম, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মতো সুরকারদের সুরে অসংখ্য চলচ্চিত্রের গান কণ্ঠে তুলেছেন তিনি।


সহশিল্পী হিসেবে কুমার শানু, আশা ভোঁসলে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো শিল্পীকে পেয়েছেন তিনি।


শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন সাবিনা ইয়াসমিন।


সংগীতে অবদানের জন্য ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার ও ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমিন।

লিংক কপি হয়েছে ✓
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার ◷ ২১ ঘণ্টা ৩৮ মিনিট আগে ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ‘ওয়াকা ওয়াকা’খ্যাত শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের ইঙ্গিত ◷ ২৩ ঘণ্টা ৪৪ মিনিট আগে চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি চার বছরের আইনি লড়াইয়ের অবসান, শাতো মিরাভাল নিয়ে আদালতের বাইরে সমঝোতায় পিট-জোলি ◷ ১ দিন আগে দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ দুই বছর পর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’ ও ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ◷ ৩ দিন আগে বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার বক্স অফিসে ‘হাঙ্গার গেমস’-এর দাপুটে প্রত্যাবর্তন, প্রথম সপ্তাহান্তে বিশ্বজুড়ে আয় ২২৫ মিলিয়ন ডলার ◷ ৬ দিন আগে পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে ড্রামার ম্যাক্স মোরান্ডোকে বিয়ে করলেন মাইলি সাইরাস ◷ ৬ দিন আগে