অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › রাজনীতি › জুলাই সনদ নিয়ে মত পার্থক্য

জুলাই সনদ নিয়ে মত পার্থক্য

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৫৪ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 167
জুলাই সনদ নিয়ে মত পার্থক্য

জুলাই সনদ বাস্তবায়নে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে টানা আলোচনা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐকমত্য কমিশন।

এই সংস্কার প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির দ্বিমত থাকলেও এ নিয়ে অনেকটাই কাছাকাছি অবস্থানে ছিল জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন।


এমনকি সনদ বাস্তবায়নে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছিল জামায়াত ও এনসিপি।


জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী সোমবার যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে।


জামায়াতের সাথে এই যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়ে অনেকটা অগ্রগতি হলেও শেষ পর্যন্ত সেখান থেকে পিছু হটেছে এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি।


যে কারণে শেষ পর্যন্ত জামায়াত খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশে খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টির একাংশকে নিয়ে আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামছে।


এনসিপি বলছে, যুগপৎ আন্দোলনের যে সব দাবিগুলো রয়েছে সেগুলোর সবগুলোর সাথে একমত না থাকায় আপাতত জামায়াতের সাথে আন্দোলনে নামছে না তারা।


এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলেন, "জামায়াত-ইসলামী আন্দোলন খেলাফত মজলিসসহ কিছু দল উচ্চ ও নিম্নকক্ষ দুই কক্ষেই পিআর পদ্ধতি চায়। কিন্তু আমাদের দাবি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। যুগপৎ আন্দোলনে না যাওয়া এটি অন্যতম একটি কারণ"।


তবে জামায়াত ইসলামী মনে করছে, ঠিক এই মুহূর্তে জামায়াতের সাথে আন্দোলনে না গেলেও পরবর্তীতে আবারও তারা অবস্থান বদলাতে পারে।


জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিবিসি বাংলাকে বলেন, "আমাদের সাথে এনসিপির অনেক দাবিরই মিল রয়েছে। তবে আপাতত তারা কোনো কর্মসূচিতে যাচ্ছে না এটা তারা বলছে"।

লিংক কপি হয়েছে ✓