Columbus, ০৮ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠক যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, নিউইয়র্কে দুর্যোগ জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যসেবায় ডা. সিনথিয়া তাসমিন দেশে দ্বিতীয়, বিভাগে স্ক্রিনিংয়ে শ্রেষ্ঠ এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর করে জাতীয়করণের দাবি মার্কিন প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর *ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী* ভোগডাঙ্গায় ৫নং ওয়ার্ডে ঘরে ঘরে গণসংযোগে মেম্বার পদপ্রার্থী সিরাজুল ইসলাম নয়ন আমাদের সন্তানদের ফাঁসানো হয়েছে;কুষ্টিয়ায় ডিবির বিরুদ্ধে সংবাদ সম্মেলনে পরিবার। শোকের সাত বছর, এখনো শেষ হয়নি বিচার: আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের অপেক্ষা নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির এজিএম অনুষ্ঠিত, গঠিত হলো নতুন কমিটি অবৈধ করাতকলের দৌরাত্ম্যে বনাঞ্চল ধ্বংসের নীরব মাধ্যম-কতৃপক্ষ নিস্ক্রিয় মৌলভীবাজারে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান, ৭টি মামলা
হোম › রাজনীতি › টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য: হাসনাত

টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য: হাসনাত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪১ এএম, ০৪ অক্টোবর, ২০২৫ 123
টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য। তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা করা, জনগণের সেবা এবং দেশের উন্নয়ন তাদের লক্ষ্য নয়।


শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাটবাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।



হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ব্যবসা করার দরকার নাই, আমাদের দরকার হচ্ছে এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়নের জন্য যা করা দরকার আমরা তাই করব। সঠিকভাবে উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না।



হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, নির্বাচনের নামে যারা ব্যবসার জন্য আসে তাদের চিহ্নিত করতে হবে। তাদের মতলব বুঝতে হবে। এসব ভোট ব্যবসায়ীদের ভোট দিলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়া যাবে না। আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে।



হাসনাত অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে দেবিদ্বার উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে। রাস্তাঘাটের করুণ অবস্থা, এখন আমরা মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছি।



জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের অনৈক্যের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো মজা লুটে। আমরা যেন এলাকা ও নিজেদের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি।



এ সময় গণসংযোগে অংশগ্রহণ করেন দেবিদ্বার উপজেলা এনসিপি ও যুবশক্তির নেতারা।