Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS
হোম জাতীয় দেশের মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংসের চিন্তা করে: প্রধানমন্ত্রী

দেশের মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংসের চিন্তা করে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৯ এপ্রিল, ২০২৪ 117
দেশের মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংসের চিন্তা করে: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় যারা নুন-ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তা করতে পারতো না, তারা এখন মাছ-মাংসের কথা চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন, তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে।

শুক্রবার (১৯ এপ্রিল) গণভবনে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।


অনুষ্ঠানে ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বলেন, বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়িয়ে আওয়ামী লীগ সরকার বিদেশ নির্ভরতা কমিয়েছে। আর এ দেশে বৃক্ষ রোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিল কৃষক লীগ।


প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্য অভাব হবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আওয়ামী লীগ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছে বলেও জানান সরকার প্রধান।


বক্তব্যে বিএনপি নেতাদের মামলার অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি। সবই আগুন সন্ত্রাসের মামলা। ৩৮০০ গাড়ি যারা পুড়িয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? বিএনপির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধীই বিএনপির নেতাকর্মী বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।