অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নেত্রকোনা সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপ, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত ভোট চায় দলগুলো আওয়ামী লীগের কর্মসূচির দ্বিতীয় দিনে বরগুনা-নড়াইল থেকে ঢাকার বাস বন্ধ দিনাজপুরে রেললাইনে আগুন ও বোমাসদৃশ বস্তু, চালকের সতর্কতায় রক্ষা পেল দুই ট্রেন কুড়িগ্রাম সীমান্তে ৭২ ঘণ্টায় ৭ লাখ টাকার ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ আইওয়ায় ৫ টন বিস্ফোরক ধ্বংসের পর পানিতে সিসা বাড়েনি: ইপিএ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় লেবার পার্টির ভরাডুবি, ইতিহাস গড়ছেন ৩৬ বছরের জেস উইলসন আইজেনকটকে আগে প্রধানমন্ত্রী করে পালাবদলের সরকারের প্রস্তাব নেতানিয়াহুর মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও বাজারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক পূর্বধলায় যুবদল নেতাকে কোপানোর পর সাবেক এমপিসহ ৯ বাড়িতে আগুন আওয়ামী লীগের কর্মসূচিতে মহাসড়ক অবরোধ, জাজিরায় শত শত বোমা বিস্ফোরণ বড়লেখায় চার শতাধিক চা গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা শিক্ষক সংকটে নাসিরনগরের একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যাহত পাঠদান সিলেট সিটির সড়ক উন্নয়ন ও নির্মাণের লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী মুক্তাদির
হোম › রাজনীতি › দেড়শ আসনে প্রার্থিতা নিয়ে ‘সিরিয়াস’ বিএনপি

দেড়শ আসনে প্রার্থিতা নিয়ে ‘সিরিয়াস’ বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ 208
দেড়শ আসনে প্রার্থিতা নিয়ে ‘সিরিয়াস’ বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু করেছে বিএনপি। অবশ্য তিনশ সংসদীয় আসনের মধ্যে দেড়শ আসনের প্রার্থিতা নিয়ে তেমন ভাবছে না দলটি। দলের হাইকমান্ড মনে করছে, এসব আসনে দলীয় প্রার্থিতা নিয়ে তেমন সমস্যা বা জটিলতা নেই। এই আসনগুলোর প্রার্থীরা মোটামুটি নির্ধারিত। বাকি দেড়শ আসনের প্রার্থী চূড়ান্ত করা নিয়ে ‘সিরিয়াস ওয়ার্ক’ করছে বিএনপি। এর মধ্যে পঞ্চাশটির মতো আসন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড়ার চিন্তাভাবনা রয়েছে দলটির। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল প্রার্থী ঘোষণা করে এরই মধ্যে মাঠে প্রচারে থাকায় আগামী মাসের মধ্যে দল ও জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চায় বিএনপি।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়। লন্ডন থেকে অনলাইনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বেশ আগে থেকেই কাজ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিএনপি ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে সর্বশেষ অংশগ্রহণ করে। দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, আগামী নির্বাচনে দেড়শ আসনে যেসব প্রার্থী নির্ধারিত, তারা ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট করেন। তাদের মধ্যে যারা এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন কিংবা বয়োবৃদ্ধ হয়ে পড়েছেন, সেখানে শুধু নতুন প্রার্থীকে দল মনোনয়ন দেবে। এ ছাড়া বাকি দেড়শ আসনের মধ্যে বিএনপির জন্য নির্ধারিত একশ আসনে নতুন প্রার্থী আসবে। এ ক্ষেত্রে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই-সংগ্রাম, বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর-পরবর্তী আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ, এলাকায় জনপ্রিয় এবং ক্লিন ইমেজসম্পন্ন নেতারা প্রাধান্য পাবেন। এ বিবেচনায় মনোনয়নে এবার ‘চমক’ আসতে পারে। সে ক্ষেত্রে সারা দেশে সাবেক ছাত্রদল নেতা এমন শতাধিক তরুণ প্রার্থীর ভাগ্য সুপ্রসন্ন হতে পারে। তবে মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও তরুণ প্রার্থীরা এরই মধ্যে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন।

এদিকে হিন্দু সম্প্রদায় যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে, সেজন্য অতীতের মতো এবারও তাদের পাশে থাকবে বিএনপি। এ লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং টিম গঠন করেছে বিএনপি; যেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান সমন্বয়ক এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে এরই মধ্যে দল থেকে এ ব্যাপারে জেলা ও মহানগর নেতাদের ব্যাপক নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজায় যাতে কেউ বিশেষ করে পতিত স্বৈরাচারের অনুচরেরা কোনো ধরনের অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত করতে না পারে, সেজন্য সারা দেশে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সতর্ক ও সজাগ দৃষ্টি রাখবে। এ লক্ষ্যে জেলা সদর ও মহানগর এবং জেলা ও মহানগরের অধীন প্রত্যেক উপজেলা-থানা-পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূজামন্দির-মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির সদস্য এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে দিনরাত পাহারার ব্যবস্থা করবে। এ বিষয়টি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয় এবং দায়িত্বপ্রাপ্তদের সতর্ক থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি চালু এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েকটি অভিন্ন দাবিতে এরই মধ্যে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি রাজনৈতিক দল। বিএনপির স্থায়ী কমিটিতে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিএনপি নির্বাচনমুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যমান বাস্তবতায় দলটি এখন থেকেই দেশে নির্বাচনী ঢেউ তুলতে চায়। আর এ কাজটি সারা দেশে দলের সম্ভাব্য প্রার্থীদের সম্পৃক্ত করেই করতে চান নীতিনির্ধারকরা। জনগণকে নির্বাচনমুখী করতে তারা মানুষের ঘরে ঘরে অর্থাৎ ‘ডোর টু ডোর’ যাবেন। সম্ভাব্য প্রার্থীরা এ কাজে পুরুষের পাশাপাশি ব্যাপক পরিসরে দলের মহিলা নেতাকর্মীদেরও সম্পৃক্ত করবেন। কেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন প্রয়োজন; নির্বাচন বিলম্বিত হলে জনগণের ভোটাধিকার প্রয়োগও পিছিয়ে যাবে, যে ভোটাধিকারের জন্য তারা দীর্ঘ ১৬-১৭ বছর লড়াই-সংগ্রাম করেছে, বিএনপির পক্ষ থেকে এ বিষয়গুলো তাদের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারও চালানো হবে। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ৩১ দফার ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালনা করবে, সে প্রতিশ্রুতিও দেওয়া হবে।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির রাজনীতিবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন বিএনপির নীতিনির্ধারকরা। তারা এসব কর্মকাণ্ডের নিন্দাও জানান। স্থায়ী কমিটির অভিমত, এয়ারপোর্টের ঘটনা—এটা আওয়ামী লীগের চিরাচরিত চরিত্র। এ ঘটনায় তারা যে সন্ত্রাসী দল, সেটা আবারও প্রমাণ করেছে। তারা নিজেদের

অন্যায়-অপশাসন ও গণহত্যার জন্য যে বিন্দুমাত্র অনুশোচনা করে না, সেটাই প্রমাণ করেছে।

লিংক কপি হয়েছে ✓