53
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে বিএনপি-জামায়াত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ এএম, ০১ অক্টোবর, ২০২৫
বিএনপি পিআর পদ্ধতি চায় না। রাজনৈতিক দলগুলোর উচিত ফেব্রুয়ারির নির্বাচনের দিকেই এখন নজর দেয়া। এমনটাই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, সংসদের উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পিআর চাইলেও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেবে তার দল।
পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল।
জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট জানান, বিএনপি পিআর পদ্ধতি চায় না। দেশের মানুষও পিআর বোঝে না।
তিনি বলেন, ‘এ বিষয়ে তো আমাদের বক্তব্য একেবারে সুস্পষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না। আর এ দেশের মানুষ এটা মেনে নেবে না, এবং এটা তারা বোঝেও না।’
নির্বাচনের আগে পাঁচদফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা।
তাহের বলেন, ‘জি, আমরা দুই কক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে ৩১ দল আমরা ছিলাম। এর ভেতরে ২৫ দল পিআর-এর পক্ষে। এর মধ্যে পার্থক্য হলো অনেকে উচ্চকক্ষে পিআরের পক্ষে, অনেকে নিম্নকক্ষে পিআরের পক্ষে।
এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বলেছি যে আমরা নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। আমরা উপরের দিকেও পিআরের কথা বলিনি। সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব।’
পিআরের দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন, তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়।
মির্জা ফখরুল বলেন, ‘আগেই বলেছি আপনারা জানেন যে, আমরা কোনো পারটিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে নই।’
তাহের বলেন, ‘আমরা আমাদের দাবি করতেছি, আমরা এটা আশাকরি, সরকার এটা মানবে যে জনগণেরও দরকার। এন্ড উই উইল গো এন্ড পারটিসেপেট ইলেকশন অন ফেব্রুয়ারি।’
সরকার যদি না মানে তখন আপনারা কি করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি তো বলছি, না, ইফ, বাট রাজনীতিতে নেই। আমরা দেখবো তখন।’
প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে তাদের জাতিসংঘ সফর সফল হয়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
পিআর পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করাসহ কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও বিএনপি ও জামায়াত দুই দলেরই নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা নেই। বিএনপি মহাসচিব এবং জামায়াতের নায়েবে আমির জানিয়েছেন, তারা এখন নির্বাচনমুখী, ভোটের প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্যঃ
দুঃখিত, কোন মন্তব্য পাওয়া যায়নি!
নতুন মন্তব্য করুন:
- বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে
- ৫ বিষয়ে ভিত্তি করে বিএনপির ইশতেহার
- ৪৬ আসনে বিদ্রোহীদের চাপে বিএনপি ও মিত্ররা
- জুলাই বিপ্লবীদের ৩৬ দফা অঙ্গীকার
- ভোটের প্রচারে ফেসবুকে বিএনপির ব্যয় ৩৭ লাখ টাকা, জামায়াতের কত
- আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার: ওবায়দুল কাদের
- বিদ্যুৎ খাতের লুটপাটে জড়িত হাসিনা-নসরুল
- যে ইশতেহার ঘোষণা করলেন তাসনিম জারা
- পটুয়াখালী-৪ আসন: বিএনপি-চরমোনাই লড়াইয়ে ফ্যাক্টর আ.লীগের ভোট
- আসন্ন নির্বাচনে কী ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামী
- ইতালি সমর্থন জানালো বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই চাটারকে: উপ-প্রতিমন্ত্রী
- সব আসনেই জয় চায় বিএনপি, চমক দেখাতে প্রস্তুত জামায়াত
- দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয় বরং স্থিতিশীলতা নিশ্চিত করা
- জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
- আলিফ হত্যা মামলা: চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু
- দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা বহাল: আইনি জটিলতা ও বিতর্কে নির্বাচন
- বিপিসির এলপিজি আমদানির অনুমোদন, বাজারে স্বস্তির আশা
- ঝুঁকিপূর্ণ সারা দেশের ৬৭৪৮ ভোটকেন্দ্র
- বিএনপির সঙ্গে সম্পর্ক গড়তে মরিয়া ভারত
- ৮ দলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে যা জানা গেলো
- ডোনাল্ড ট্রাম্পের উপর গুলির ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়া
- ফ্যাশন গ্যালারিতে চলছে ঈদ স্পেশাল অফার
- 🇧🇩 মেলবোর্ন বোরোতে আবারও বাংলাদেশি নেতৃত্বের জয়জয়কার — মেয়র পদে পুনর্নির্বাচিত মাহবুবুল আলম তৈয়ব 🇧🇩
- আবারও বাড়লো স্বর্ণের দাম
- নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উদযাপনের ব্যাপক প্রস্তুতি
- বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র নতুন নেতৃত্ব ঘোষণা
- মা….
- দিনাজপুর সোসাইটি অব পেনসিলভেনিয়ার ইফতার মাহফিল সম্পন্ন
- “৯০ দশকের অসাধারন কিছু স্মৃতি নিয়ে আমার লেখা”
- কুষ্টিয়া সোসাইটি অফ পেনসিলভেনিয়ার নতুন কমিটির আত্মপ্রকাশ
- মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পতাকা উত্তোলন, ফিলাডেলফিয়া সিটি,পিএ
- বৃহত্তর ময়মনসিংহ সোসাইটি অব পেনসিলভেনিয়ার নতুন কমিটি গঠিত
- 🇧🇩যুক্তরাষ্ট্রের আপার ডার্বি নির্বাচনে তিন বাংলাদেশি প্রার্থীর জয়জয়কার 🇧🇩
- “টেম্পেল ইউনিভার্সিটির সম্মাননা পেয়েছেন আনিসা আরা”
- ৫০ বছরে সবচেয়ে লম্বা সূর্যগ্রহণ
- ইসলামিক সেন্টার অফ দেলোয়ার কাউন্টি ব্যাডমিন্টন স্কোয়াড ফাইনাল রাউন্ড
- “স্বপ্ন যাবে বাড়ি আমার”
- “নেক্সটজেনের উদ্যোগে চাঁদ রাত উৎযাপিত”
- মুনা সেটার অব আপার ডার্বিতে খতমে তারাবী সম্পন্ন





