অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › জাতীয় › বর্ষবরণে মানিক মিয়া এভিনিউ সাজছে আলপনায়

বর্ষবরণে মানিক মিয়া এভিনিউ সাজছে আলপনায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৩ এপ্রিল, ২০২৪ 221
বর্ষবরণে মানিক মিয়া এভিনিউ সাজছে আলপনায়

বাংলা নববর্ষের পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দুই কিলোমিটার সড়কে আঁকা হচ্ছে বৃহৎ আল্পনা। শনিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে এই আল্পনা আঁকার কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের যৌথ উদ্যোগে দেশের তিন স্থানে আয়োজিত হয়েছে আলপনা উৎসব ‘আল্পনায় বৈশাখ ১৪৩১’।


দেশের সর্ববৃহৎ এ আলপনা উৎসব গত শুক্রবার প্রথমে শুরু হয় কিশোরগঞ্জের মিঠামইনে। মিঠামইনের জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক আলপনায় রাঙিয়ে তুলতে কাজ করছেন শিল্পীরা, যার মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনার রেকর্ড গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। এরপর আজ শনিবার খুলনার শিববাড়ী মোড় ও ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতেও একযোগে শুরু হয় এ উৎসব।


রাজধানীর মানিক মিয়া এভিনিউ রাঙিয়ে তোলা হয় নানা রংয়ের আল্পনায়। শনিবার রাত দশটায় গান, আবৃত্তির মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। এরপর বক্তব্য দেন অতিথিরা। এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলা নববর্ষ বাঙালির আবহমান ঐতিহ্যের এক অনন্য মাইলফলক। বৈশাখ সকল কালিমা ঘুচিয়ে দিয়ে নতুন উৎসাহ ও উদ্যমে বাঙালির জীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।


জাতীয় সংসদের স্পিকার আরও যোগ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাঙালি জাতিসত্ত্বা বিশ্বের বুকে গৌরবের স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ চলমান রয়েছে।


স্পিকার বলেন, কিশোরগঞ্জের মিঠামইন এবং খুলনার শিববাড়ী মোড়ে আল্পনা আঁকার কাজ চলমান আছে। এই কর্মযজ্ঞে ১২০০ শিল্পী সম্পৃক্ত রয়েছেন, যা প্রশংসনীয়। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আল্পনা আঁকার ঐতিহ্যকে ছড়িয়ে দিতে হবে।


অনুষ্ঠানে এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইরেশ যাকের স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মো. মনিরুজ্জামান, বাংলা লিংক ডিজিটাল কমিউনিকেশনের ভারপ্রাপ্ত সিইও তাইমুর রহমান, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুপালি চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এমপি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

লিংক কপি হয়েছে ✓
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন ◷ ৩৫ মিনিট আগে ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ◷ ১ ঘণ্টা ৮ মিনিট আগে আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও ◷ ১ ঘণ্টা ৮ মিনিট আগে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও ◷ ১ ঘণ্টা ৮ মিনিট আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার ◷ ১৭ ঘণ্টা ৩৪ মিনিট আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◷ ১ দিন আগে