Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › বিনোদন › বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৮ এএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ 278
বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানের বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার সানসিল্ক বাংলাদেশ-এর আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন।

অল্প সময়েই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার বিনোদন দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র।

২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর হানিয়া ধারাবাহিকভাবে দর্শকদের মুগ্ধ করেছেন মেরে হামসাফার, ফেরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম এর মতো জনপ্রিয় নাটকে অসাধারণ অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়-সব ক্ষেত্রেই তার অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে।

তার অভিনীত নাটক শুধু সেখানে নয়, বাংলাদেশেও বেশ জনপ্রিয়। তার স্টাইল ফলো করে না এমন মেয়ে খুব কমই আছে। এছাড়াও নিজের হাসি ও ব্যক্তিত্ব দিয়ে হাজারো ফ্যানদের ফেভরেট হয়ে উঠেছেন হানিয়া।

পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা যা ভিটামিন সি ও ই'র গুণে দেয় ঝলমলে গ্লাস শাইন। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন হানিয়া আমির।

বাংলাদেশে বেশ কয়েকদিন থাকবেন তিনি এবং কাজ করবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সানসিল্ক-এর ইভেন্টেও থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমক। এই ব্যাপারে বিস্তারিত জানতে সানসিল্ক বাংলাদেশ-এর পেইজ ভিজিট।