Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদ কত জানেন

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদ কত জানেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৩ এএম, ০২ অক্টোবর, ২০২৫ 129
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদ কত জানেন

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা এই কোম্পানি এবং তার অন্যান্য ব্যবসার শেয়ারের দাম বাড়ায় এ মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় বুধবার দুপুরের পর মাস্কের সম্পদের পরিমাণ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল বলে ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক জানিয়েছে। তবে দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে নেমে আসে।


টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ারমূল্যও সাম্প্রতিক সময়ে বেড়েছে। এর ফলে ধনকুবের হিসেবে মাস্কের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। এসব সফলতাই তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।


ফোর্বসের সূচক অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় একসময় মাস্ককে অতিক্রম করেছিলেন এলিসন।


বিবিসি বলছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল। এই কোম্পানির প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক তিনি। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়।


এছাড়া গত মাসেই মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনেছেন।