অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
স্পেনের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল পিপি, উগ্র ডানপন্থী ভক্সকে নিয়ে সরকার গঠনের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্য নিয়ে উদ্বেগ ব্রুকলিনের কিশোর সংশোধনাগারে ১৫ বছরের কিশোরের রহস্যজনক মৃত্যু, তদন্তের দাবি কুইন্সের করোনায় প্রকাশ্যে গোলাগুলি, যুবক নিহত, আহত আরও দুজন বিএনপির বিক্ষোভের পর চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিনের স্ত্রী ও জামাতা আটক সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন মাদারীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ আওয়ামী লীগের, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ নাম পছন্দ নয়’ বলে হামলা, মারা গেলেন সোমালি বংশোদ্ভূত উবারচালক কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৬ হাজার, দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব হুতিদের হামলা ঠেকাতে সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান পাকিস্তানের বেলুচিস্তানে খনিশ্রমিকদের গাড়িতে গুলি, নিহত ১১ দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোসাদের তৎপরতা বেড়েছে, সতর্ক করলেন আনোয়ার ইব্রাহিম কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ঢাকা কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করে ছাত্রদলের গণপিটুনি গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন
হোম › জাতীয় › ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট

ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০২ অক্টোবর, ২০২৫ 181
ভারত থেকে যেভাবে দেশে ঢুকছে জাল নোট

দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিতে দুই লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসররা। 

তাদের এই অপকর্মে মদদ দিচ্ছে পার্শ্ববর্তী দেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা। বিশেষভাবে দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ব্যবস্থায় নকল মুদ্রা তৈরি করে দিচ্ছে তারা। 

এছাড়া বাংলাদেশের টাঁকশালে ব্যবহৃত মেশিন ও যন্ত্রাংশ ওই দেশেই তৈরি। সেই মেশিনও এ কাজে ব্যবহৃত হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জাল মুদ্রায় ব্যবহৃত কাগজ এবং বাংলাদেশের নোটের কাগজ একই হওয়ায় সন্দেহ আরও বেড়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের টাঁকশালে ছাপা নোটের আদলে নিখুঁতভাবে তৈরি কাগজের জাল মুদ্রাগুলো পার্শ্ববর্তী দেশে তৈরির পর গোয়েন্দারা চোরাপথে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এরপর বিভিন্ন হাত ঘুরে এগুলো চলে যাচ্ছে খুচরা বিক্রেতাদের কাছে। জাল নোট তৈরি এবং দেশে পাঠানো চক্রে গোয়েন্দাদের সঙ্গে ভারতে পলাতক আওয়ামী লীগের কিছু নেতা সরাসরি জড়িত। 


দুপক্ষের সমন্বয়ে গড়ে ওঠা চক্রটি নতুন একটি চেইন তৈরি করেছে। সেখানে ডিলার থেকে শুরু করে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই তাদের আদর্শের লোক। 


জানা গেছে, বিশাল অঙ্কের জাল নোট তৈরিতে সন্দেহভাজনদের মধ্যে আছেন টাঁকশালে টাকা তৈরির সাবেক ডিজাইনারসহ আওয়ামী কারিগররা। এরা গোয়েন্দাদের তত্ত্বাবধানে লম্বা সময় নিয়ে জাল টাকা ছাপিয়েছে। এ ধরনের নোট নিজস্ব গোপন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 


বুধবার কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যমের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন। এটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে। তারা এই অপতৎপরতা রুখতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন বলে যুগান্তরকে জানান।


এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার বিকালে যুগান্তরকে জানান, প্রায় ২ লাখ কোটি টাকার জাল নোট দেশে অনুপ্রবেশের অভিযোগ সত্য হলে এটি অত্যন্ত উদ্বেগজনক। তবে এখানে বাংলাদেশ ব্যাংকের খুব বেশি কিছু করার নেই। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। আর সাধারণ মানুষকেও অনেক সচেতন হতে হবে। তিনি বলেন, বর্তমানে পুরোনো টাকা বাজারে ছাড়া হচ্ছে না। বাজারে শুধু নতুন টাকা দেওয়া হচ্ছে। 


নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, রাষ্ট্রীয়ভাবে কাজটি করে থাকলে এটা ঠেকানো কারও পক্ষে সম্ভব ছিল না। কারণ, বিগত ১৫ বছরে টাঁকশালে নিয়োগ পাওয়া বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীই ছিলেন আওয়ামী আদর্শের অনুসারী। অনেক মেশিনারিজও নেওয়া হয়েছে পার্শ্ববর্তী একটি দেশ থেকে। তিনি বলেন, টাকা ডিজাইনের কারিগর, যারা গত এক-দেড় বছরে অবসরে গেছেন; তাদের নজরদারির আওতায় আনা যেতে পারে।


অনুসন্ধানে জানা যায়, জাল নোট চক্রের সদস্যরা ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাল নোট বেচাকেনার বিজ্ঞাপন দিচ্ছে। চটকদার অফার দিয়ে ক্রেতা আকৃষ্ট করছে সংঘবদ্ধ চক্রটি। বিভিন্ন ‘সিক্রেট গ্রুপ’ তৈরি করে সেখানে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছে। এমন কিছু বিজ্ঞাপন দেখা গেছে, যেখানে ১ লাখ টাকার জাল নোট মাত্র ১০ থেকে ১৮ হাজার টাকায় বিক্রির অফার দেওয়া হচ্ছে। এমনকি তারা ক্রেতাদের আস্থা অর্জনের জন্য ‘মানি ব্যাক গ্যারান্টি’ বা ‘মানের নিশ্চয়তা’র মতো মিথ্যা প্রতিশ্রুতিও দিচ্ছে। জালিয়াত চক্র তাদের পোস্টে এমন কিছু সাংকেতিক ভাষা ব্যবহার করে, যাতে সাধারণের চোখে তা সহজে ধরা না পড়ে। যেমন, ‘নতুন মডেলের রঙিন প্রিন্ট’, ‘পুজোর বাজারের জন্য স্পেশাল অফার’, ‘ঈদ অফারের মতো দারুণ সুযোগ’, ‘উচ্চমানের রেপ্লিকা’ ইত্যাদি শব্দ ব্যবহার করে জাল টাকাকে বৈধ পণ্য হিসাবে প্রচার করার চেষ্টা চালাচ্ছে। 


‘জাল টাকা বানানোর প্রসিকিউটর’ (জাল টাকা বানানো শেখানো হয়) নামে একটি ফেসবুক গ্রুপে জাল নোটের ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওর শিরোনাম জাল টাকা নিতে চান। ফোন নাম্বার ০১৩২৬০...। এই নাম্বারে ফোন করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয়, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট দেওয়া যাবে। এক লাখের দাম ১৮ হাজার টাকা। নিজের নাম জানাতে নারাজ ওই ব্যক্তি বলেন, তিনি টাঙ্গাইলে অবস্থান করছেন। মাঝেমধ্যে গাজীপুরে ভাড়া বাসায় থাকেন। দরদাম করলে তিনি বলেন, তার কাছে সব নিখুঁত, ‘এ’ গ্রেডের নোট রয়েছে। এজন্য দাম একটু বেশি। নিতে হলে আগে কিছু টাকা অগ্রিম পাঠাতে হবে। নগদে কিংবা বিকাশে টাকা পাঠালেই যথাসময়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে চাহিদা অনুযায়ী জাল টাকা।


আরেক জাল টাকার ব্যবসায়ী জানান, নতুন কারও বিশ্বাস অর্জনের জন্য কিছু টাকা অগ্রিম নিয়ে টাকার স্যাম্পলও পাঠানো হয়। গ্রুপের নাম ‘জাল টাকা বিক্রি করি’। এ গ্রুপে-ইমরোজ কালেক্ট নামে একটি আইডি থেকে জাল টাকা বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এতে লেখা হয়েছে, এ গ্রেডের মাল। ওয়াটারপ্রুফ জলছাপ সুতা তৈরি। মেশিন ছাড়া কারও বাপেরও ধরার ক্ষমতা নেই। 


লিংক কপি হয়েছে ✓
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানার ৫ দিনের রিমান্ড, দুই শ্যালকের ৩ দিন ◷ ১ ঘণ্টা ২৮ মিনিট আগে ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ যানবাহনে আগুন; রাতে নর্দায় আবার বাসে আগুন ◷ ২ ঘণ্টা আগে আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও আওয়ামী লীগের আস্থাভাজন ১৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, সরানো হলো প্রতিরক্ষা সচিবকেও ◷ ২ ঘণ্টা আগে নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও নাশকতায় অর্থায়নের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য গ্রেপ্তার, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতিও ◷ ২ ঘণ্টা ১ মিনিট আগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার ◷ ১৮ ঘণ্টা ২৭ মিনিট আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত ◷ ১ দিন আগে