Columbus, ৩১ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ভেনেজুয়েলার তেল দিয়ে কৌশলগত মজুত ভরাট করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS
হোম রাজনীতি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের ঘটনা ঘটছে: রিজভী

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের ঘটনা ঘটছে: রিজভী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৭ এপ্রিল, ২০২৪ 159
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের ঘটনা ঘটছে: রিজভী

ইলিয়াস আলীসহ সকল গুমের ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ইলিয়াস আলী গুমের ১২ বছর পূর্ণ হলো। এখন পর্যন্ত তার হদিস মেলেনি। সরকারের নির্দেশে এই গুমের ঘটনা ঘটানো হয়েছে।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ সব কথা বলেন। 


তিনি বলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুমের আজ ১২ বৎসর পূর্ণ হলো। এখন পর্যন্ত তার হদিস মেলেনি। সরকারের নির্দেশে এই গুমের ঘটনা ঘটানো হয়েছে। তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছেন তার স্ত্রী-সন্তান-পরিবারসহ দেশের অগণিত নেতাকর্মী।


রিজভী বলেন, ভয়ের পরিবেশ তৈরি করে বিরোধীপক্ষ নির্মূল করতে গুম-খুনের কৌশল বাস্তবায়ন করছে সরকার। গত দেড় দশকে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে সরকার। এসব দুর্নীতি লুটপাটের ঘটনা থেকে জনদৃষ্টি সরাতে গুমের আশ্রয় নেয়া হচ্ছে, যা চরম মানবতাবিরোধী অপরাধ। একদলীয় শাসন টিকিয়ে রাখতে সরকার গুম খুনের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করেই যাচ্ছে। দেশবাসীর মধ্যে অজানা আতঙ্ক তৈরি করছে। 


তিনি আরও বলেন, সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছে। আওয়ামী লীগ বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে। সরকার টার্গেট করে বিএনপি'র নেতাকর্মীদের জেলে নিচ্ছে, অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে। নেতাকর্মীদের মুক্তি দাবি।