Columbus, ৩০ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
ঢাকায় IPU মহাসচিব: সংসদীয় কূটনীতি ও সহযোগিতা জোরদারে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে নিউইয়র্কের পথে পররাষ্ট্রমন্ত্রী তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা তদন্তে নতুন মোড়: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্ত গ্রামীণ শক্তিতে ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন পদে নিয়োগ, আবেদন শেষ ৩১ আগস্ট নেপালের ভয়াবহ বন্যায় জরুরি সহায়তা, ১ লাখ ৫০ হাজার ডলার ছাড় করল WHO “Finding Future Scientists-2026” তৃতীয়বারের মতো জাতীয় বিজ্ঞান মেলা স্বাইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি, পিছিয়ে গেল বেঙ্গালুরুর অনুষ্ঠান শিশুর হাতে স্মার্টফোন দেওয়ার আগে সতর্ক হওয়ার পরামর্শ সেমিফাইনালে এক উইকেটের হৃদয়ভাঙা হার, Top End T20 থেকে বিদায় বাংলাদেশের NASA-র Roman Space Telescope উৎক্ষেপণ, ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন অধ্যায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ পর্যন্ত CERN-এর বিজ্ঞান প্রতিযোগিতায় বাংলাদেশের ঐতিহাসিক জয়, বিজয়ী POLARIS ডলি পার্টনের প্রয়াণে বিশ্বসংগীতে শোকের ছায়া
হোম রাজনীতি শর্টকাট পদ্ধতিতে কোনো দিন কিছু হয় না: মির্জা ফখরুল

শর্টকাট পদ্ধতিতে কোনো দিন কিছু হয় না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৮ এপ্রিল, ২০২৪ 147
শর্টকাট পদ্ধতিতে কোনো দিন কিছু হয় না: মির্জা ফখরুল

চলমান আন্দোলনকে সফল করতে ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে প্রস্তুত হতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ কাজের অংশ হিসেবে সংগঠনের প্রতি মনোনিবেশ করতে হবে। 

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শর্টকাট পদ্ধতিতে কোনো দিন কিছু হয় না। প্রত্যেকটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। 


আজ শনিবার রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির দোয়া এবং চলমান আন্দোলনে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সম্মানে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। 


বিএনপি মহাসচিব বলেন, ‘সব সময় মনে রাখতে হবে, এই আন্দোলন একদিনের আন্দোলন নয়। এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়। এই আন্দোলন হচ্ছে জাতিকে রক্ষার আন্দোলন। তখনি আমরা জাতিকে রক্ষা করতে পারবো, যখন আজকে যারা জাতির সবচেয়ে ক্ষতি করছে, এই জনসমর্থনহীন দখলদার সরকারকে সরিয়ে দিতে সক্ষম হবো।’ 


তিনি বলেন, ঢাকা মহানগর হচ্ছে কেন্দ্রবিন্দু। আমাদের সমস্ত আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ঢাকায়, এখানে সরকারের ভয়াবহ দানবদের পরাজিত করা। সে কারণে ঢাকার দায়িত্ব অনেক বেশি। আমি অনুরোধ করবো ঢাকার নেতাদের যে, ঢাকাকে সেভাবে গড়ে তোলেন যেন ঢাকা দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়। এই দুর্গ যেন কেউ ভাঙতে না পারে। সেভাবে এখানে আমাদের সংগঠনকে গড়ে তুলতে হবে। এখন সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে সংগঠনের প্রতি, জনগণের সাহস বাড়িয়ে তুলতে হবে। শত্রুদের পরাজিত করতে কৌশল গ্রহণ করতে হবে।