Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › জাতীয় › ‘হাসিনার পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য’

‘হাসিনার পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২১ এএম, ০১ অক্টোবর, ২০২৫ 133
‘হাসিনার পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য’

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাসিনার পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসী ভাইয়েরা সরকার পতনের আগেও শেখ হাসিনার দুঃশাসন, ফ্যাসিস্ট কর্মকাণ্ড ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সরব ছিলেন। তারা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, বিদেশের নানা শহরে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিলের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তুলে ধরেছেন গণতন্ত্রকামী জনতার দুঃখকথা।

বুধবার (১ অক্টোবর) কানাডার টরেন্টোতে আয়োজিত প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিশেষ করে ৫ আগস্টের পর যখন ভারত প্রকাশ্যে শেখ হাসিনার পাশে দাঁড়াল, ঠিক সেই সময়ে প্রবাসী বাংলাদেশিরা সারা বিশ্বে হাসিনাবিরোধী জোরালো জনমত সৃষ্টি করতে সক্ষম হন। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন। ফলে আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র আরও উন্মোচিত হয়।   

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের আবহে আছে। গ্রামে-গঞ্জে সব জায়গায় নির্বাচনের আমেজ বিরাজ করছে। জনগণ ভোটমুখী, অনেকেই মাঠে নেমে জনসংযোগ শুরু করেছেন। এই অবস্থায় যদি কোনো পক্ষ বিভ্রান্তি সৃষ্টি করতে চায় কিংবা নির্বাচনের পথে বাধা দেওয়ার চেষ্টা করে, জনগণই তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।


দুলু বলেন, এখন জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু তারেক রহমান। তিনি দেশের তরুণ সমাজ থেকে শুরু করে আপামর জনগণের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন। ১৭ বছরের দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বের অপেক্ষায় আছে। যে বাংলাদেশ নানা সংকটে পিছিয়ে পড়েছে, সেটিকে ঘুরে দাঁড় করাতে তারেক রহমানের বিকল্প নেতৃত্ব নেই। আমরা বিশ্বাস করি, গণতান্ত্রিক আন্দোলনের এই ধারা অব্যাহত রেখে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আর সেই ভোটের মাধ্যমে গণতন্ত্রের জয় হবেই।



প্রবাসী বিএনপি নেতা সুমন জাফরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সভাপতি আহাদ আলী মজিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলী প্রমুখ।