অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক ৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই ককটেল, আগুন আর ঝটিকা অবরোধ: এক সপ্তাহে কোথায় কী ঘটল, প্রশাসন কী করছে শীতের শুরুতে চাঙা থাকতে পাতে রাখুন যেসব মৌসুমি খাবার পুনর্বিবেচনার আবেদন, আইনজীবীর হলফনামা আর পেরিয়ে যাওয়া সময়সীমা বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরি, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত ৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’ বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসা বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা সেনবাগে গৃহবধূর চোখে ‘সুপার গ্লু’, হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি যশোরে বিএনপি নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল, চিরকুটে হত্যার হুমকি
হোম › অর্থনীতি › ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি

৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 37
৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি
NYVB
ডেস্ক রিপোর্ট

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এর আওতায় একজন শ্রমিক প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে।

খাদ্য অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত এই কর্মসূচি শুরুতে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলার অন্যান্য এলাকায় চালু থাকবে।

পোশাক খাতের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ট্রাকে করে চাল বিক্রি করা হবে। বিক্রি চলবে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত। চাল কিনতে শ্রমিকদের কারখানার পরিচয়পত্র দেখাতে হবে এবং কারখানার মাস্টাররোলে সই করতে হবে। মজুত থাকা সাপেক্ষে চাল বিক্রি করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, কর্মসূচিটি প্রাথমিকভাবে তিন মাস চলবে। এ জন্য ৭৫টি খোলা ট্রাক ব্যবহার করা হবে, প্রতিটি ট্রাকে থাকবে পাঁচ টন করে চাল। কর্মসূচির জন্য অতিরিক্ত সাড়ে চার হাজার টন চাল এবং ট্রাক পরিচালনা ও পরিবহন খরচ বাবদ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, সরকারি গুদামে চালের মজুত পর্যাপ্ত।

কর্মসূচি তদারকির জন্য খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর আলাদা মনিটরিং দল গঠন করেছে।

শিল্পাঞ্চলে মজুরি নিয়ে অসন্তোষ ও ন্যূনতম মজুরি বোর্ডের কাজ চলার মধ্যেই এ উদ্যোগ নেওয়া হলো। মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সম্প্রতি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। তাঁর মতে, এই কর্মসূচি প্রকৃত সমাধান নয়; এতে একমাত্র ছুটির দিনে শ্রমিকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে। তিনি কারখানার ফটকে চাল, ডাল, তেল, লবণ, চিনির মতো নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রির দাবি জানিয়েছেন।

ফাইল ছবি

লিংক কপি হয়েছে ✓
রিকশাচালক থেকে শিক্ষার্থী—১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন যাঁরা, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ রিকশাচালক থেকে শিক্ষার্থী—১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন যাঁরা, সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ◷ ৮ ঘণ্টা ৪৮ মিনিট আগে শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, দুই শতাধিক কারখানায় ছুটি ◷ ১৭ ঘণ্টা ৪৮ মিনিট আগে মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল মজুরির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, পোশাকশ্রমিকরা পাবেন ৩০ টাকা কেজিতে চাল ◷ ১ দিন আগে বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ ◷ ১ দিন আগে যশোরে ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, দুই কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড যশোরে ইসলামী ব্যাংকের ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ, দুই কর্মকর্তাসহ চারজনের কারাদণ্ড ◷ ১ দিন আগে রোজায় ১০ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক রোজায় ১০ পণ্য ৯০ দিনের বাকিতে আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ◷ ২ দিন আগে