অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক ৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই ককটেল, আগুন আর ঝটিকা অবরোধ: এক সপ্তাহে কোথায় কী ঘটল, প্রশাসন কী করছে শীতের শুরুতে চাঙা থাকতে পাতে রাখুন যেসব মৌসুমি খাবার পুনর্বিবেচনার আবেদন, আইনজীবীর হলফনামা আর পেরিয়ে যাওয়া সময়সীমা বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরি, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত ৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’ বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসা বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা সেনবাগে গৃহবধূর চোখে ‘সুপার গ্লু’, হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি যশোরে বিএনপি নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল, চিরকুটে হত্যার হুমকি
হোম › রাজনীতি › বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান নুসরাত, আলাদা তদন্ত করবে বিরোধী দল

বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান নুসরাত, আলাদা তদন্ত করবে বিরোধী দল

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ১০:১৩ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 36
বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান নুসরাত, আলাদা তদন্ত করবে বিরোধী দল
NYVB
ডেস্ক রিপোর্ট

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে আগুনের ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তদন্ত শেষ হওয়ার আগেই সংসদে আগুনের সম্ভাব্য কারণ নিয়ে মন্তব্য করায় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিরোধী দলের একটি সংসদীয় প্রতিনিধিদল দৌলতপুরের বাগোয়ান গ্রামে পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করে। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুর। পরিদর্শন শেষে সেখানে সংবাদ সম্মেলন করেন তাঁরা।

নুসরাত তাবাসসুম বলেন, মামলা করার সময় তিনি পুলিশকে এক সন্দেহভাজনের অবস্থান ও মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছেন না। বাড়িটি মাটির না ইটের, পরিত্যক্ত কি না—এসব বিতর্কের বদলে কীভাবে আগুন লাগল এবং কারা দায়ী, সেটি খুঁজে বের করাই অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। হামলায় আওয়ামী লীগ জড়িত বলে এখনো বিশ্বাস করেন বলেও জানান তিনি।

আবদুল্লাহ আল আমিন বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বাড়িটিকে পরিত্যক্ত বলে এবং শর্টসার্কিটকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করায় তদন্ত কমিটির স্বাধীনভাবে কাজ করা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে শর্টসার্কিটের কোনো আলামত তাঁরা পাননি বলেও দাবি করেন তিনি।

ডা. মাহমুদা মিতু বলেন, বাড়িতে রান্নার সরঞ্জাম, খাবারের চিহ্ন ও শিশুদের বইপত্র দেখা গেছে। সেখানে সাতজন বসবাস করতেন বলে তাঁদের জানানো হয়েছে। আবদুল গফুর বলেন, প্রতিবেদন প্রকাশের আগে আগুনের কারণ নিয়ে মন্তব্য তদন্তের ওপর চাপ তৈরি করে। তিনি প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

বিরোধী দলের সংসদ সদস্যরা জানান, তাঁরা ঘটনাটি আলাদাভাবে পর্যালোচনা করে নিজস্ব প্রতিবেদন তৈরি করবেন এবং তা জনগণের সামনে তুলে ধরবেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বাড়িটিতে আগুন লাগে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনা তদন্তে স্থানীয় সরকারের উপপরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যাকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, প্রাথমিকভাবে পেট্রলবোমার আলামত পাওয়া যায়নি এবং শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে।

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল ◷ ৮ ঘণ্টা ৪ মিনিট আগে হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: ‘এ বিষয়ে কিছু বলার নেই’ হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: ‘এ বিষয়ে কিছু বলার নেই’ ◷ ৯ ঘণ্টা ৭ মিনিট আগে তৃতীয় দেশে পাঠাতে ব্যর্থ, শেখ হাসিনাকে বাংলাদেশের সামরিক বিমানে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি বাংলা তৃতীয় দেশে পাঠাতে ব্যর্থ, শেখ হাসিনাকে বাংলাদেশের সামরিক বিমানে ফেরত পাঠাতে চায় ভারত: বিবিসি বাংলা ◷ ৯ ঘণ্টা ২৮ মিনিট আগে নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে উত্তাপ, প্রাথমিকভাবে পেট্রল বোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে উত্তাপ, প্রাথমিকভাবে পেট্রল বোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◷ ১১ ঘণ্টা ১৩ মিনিট আগে নোয়াখালী জামায়াতের নতুন আমীর ইসহাক খন্দকারের শপথ নোয়াখালী জামায়াতের নতুন আমীর ইসহাক খন্দকারের শপথ ◷ ১১ ঘণ্টা ৪৯ মিনিট আগে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে এমপি নুসরাতের মামলা, আসামি ৩৮ পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে এমপি নুসরাতের মামলা, আসামি ৩৮ ◷ ১৬ ঘণ্টা ১০ মিনিট আগে