অনলাইন, ১৩ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
মেয়র মামদানির উদ্যোগে বোদেগা ও ছোট মুদি দোকানে এসএনএপির নতুন নিয়ম কার্যকরে ৯০ দিনের ছাড় রাজধানীর কল্যাণপুরে মোটরসাইকেলে এসে ১০টি ককটেল বিস্ফোরণ, একজন আটক ৩০ টাকার চালে সাময়িক স্বস্তি, টেকসই সমাধান ন্যায্য মজুরিতেই ককটেল, আগুন আর ঝটিকা অবরোধ: এক সপ্তাহে কোথায় কী ঘটল, প্রশাসন কী করছে শীতের শুরুতে চাঙা থাকতে পাতে রাখুন যেসব মৌসুমি খাবার পুনর্বিবেচনার আবেদন, আইনজীবীর হলফনামা আর পেরিয়ে যাওয়া সময়সীমা বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট ৩৬৫: আউটলুক-টিমসে বিপর্যয়, ভোগান্তি গড়াল দ্বিতীয় দিনে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে চাকরি, আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত ৮ দিনেই হাজার কোটি রুপি ছাড়াল রণবীর কাপুরের ‘রামায়ণ’ বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ জনসহ বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার খুলনায় মোটরসাইকেলে এসে দোকানে বসা বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা সেনবাগে গৃহবধূর চোখে ‘সুপার গ্লু’, হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ চুরি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ; পুলিশ আসতেই পালাল ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন পোশাকশ্রমিকেরা, প্রতি শুক্রবার ট্রাকে বিক্রি যশোরে বিএনপি নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল, চিরকুটে হত্যার হুমকি
হোম › বাংলাদেশ › দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকে চা বাগানে স্বস্তি

দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকে চা বাগানে স্বস্তি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:০০ এএম, ১৩ নভেম্বর, ২০২৬ 186
দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকে চা বাগানে স্বস্তি
তিমির বনিক
তিমির বনিকমৌলভীবাজার প্রতিনিধি॥

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক অসন্তোষ, ভুল বোঝাবুঝি ও বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা খেজুরীছড়া চা-বাগান ও চা কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলা প্রশাসন, বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের দীর্ঘ সময়ের বৈঠকের পর এ সমঝোতা হয়।

আজ থেকেই বাগান ও কারখানা খুলে দেওয়া হবে। আগামীকাল শনিবার থেকে কাজে যোগ দেবেন শ্রমিকেরা।

উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সকাল ১০টা থেকে দীর্ঘ সময় ধরে বিকেল ৫টা পর্যন্ত এ বৈঠক চলে। জুম্মার নামাজের বিরতিসহ প্রায় সাত ঘণ্টার আলোচনা ও মতবিনিময়ের পর সংশ্লিষ্ট পক্ষগুলো বিরোধ নিষ্পত্তিতে ঐকমত্যে পৌঁছায়।

বৈঠকে ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, চা-বাগানের শ্রমিক প্রতিনিধি, বিএনপি'র নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমঝোতা বৈঠকের লিখিত সিদ্ধান্ত অনুযায়ী, খেজুরীছড়া চা-বাগানের মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদ্‌যাপন করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে। কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করার পাশাপাশি স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে।

এ ছাড়া মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজে সরকারের পক্ষ থেকে যথাসম্ভব বরাদ্দ দেওয়ার মাধ্যমে কাজের গতি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

লিখিত সিদ্ধান্তে আরও বলা হয়েছে, বাগানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়—এমন কোনো বক্তব্য দিতে বা কাজ করতে পারবেন না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে অপসারণ, বদলি বা বিধি অনুযায়ী অন্য ব্যবস্থা নেবে ফিনলে টি কোম্পানি কর্তৃপক্ষ।

সমঝোতায় আরও উল্লেখ করা হয়, বিষয়টি এমনভাবে নিষ্পত্তি করা হবে, যাতে এর কোনো প্রভাব বা পরবর্তী প্রতিক্রিয়া কোনো পক্ষের কাজে প্রতিফলিত না হয়।

উল্লেখ্য, শ্রমিক অসন্তোষ ও বাগানের অভ্যন্তরীণ বিরোধের জেরের পরিপ্রেক্ষিতে ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের খেজুরীছড়া চা-বাগান ও চা কারখানা (১৩ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। সমঝোতার পর বাগান ও কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে শ্রমিকদের কাজে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

লিংক কপি হয়েছে ✓