অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › বাংলাদেশ › নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ অচেতন, ধানমন্ডিতে সোনার দোকান ফাঁকা

নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ অচেতন, ধানমন্ডিতে সোনার দোকান ফাঁকা

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 47
নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে’ অচেতন, ধানমন্ডিতে সোনার দোকান ফাঁকা
শহিদুল ইসলাম
শহিদুল ইসলামপ্রতিবেদক॥

রাজধানীর ধানমন্ডিতে আনাম র‍্যাংকস প্লাজা নামের একটি শপিং মলের গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি, প্রায় দুই হাজার ভরি গয়না ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ গণমাধ্যমকে বলেন, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানের গয়না চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ চুরি যাওয়া গয়না ও নগদ টাকার পরিমাণ জানিয়েছেন।

তবে পুলিশ ভিন্ন সন্দেহের কথা বলছে। ধানমন্ডি থানার এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, অজ্ঞান করে নিরাপত্তাকর্মীদেরই কয়েকজন চুরি করেছে বলে তারা সন্দেহ করছেন। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। বাকি চারজন নিরাপত্তাকর্মীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ, যাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন শপিং মলের। তার দাবি, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে আসতে দেখা গেছে, সঙ্গে আরও দুজন অচেনা ব্যক্তি ছিলেন। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন তাদের দোকানে ঢুকতে সরাসরি সহায়তা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শনিবার দুপুরে শপিং মলটি ঘিরে রাখে ধানমন্ডি থানা-পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓