অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › বাংলাদেশ › রিমান্ডে অসংগতিপূর্ণ তথ্য দিচ্ছেন সুইডেন আসলাম, ফের ১০ দিনের রিমান্ড আবেদন

রিমান্ডে অসংগতিপূর্ণ তথ্য দিচ্ছেন সুইডেন আসলাম, ফের ১০ দিনের রিমান্ড আবেদন

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 43
রিমান্ডে অসংগতিপূর্ণ তথ্য দিচ্ছেন সুইডেন আসলাম, ফের ১০ দিনের রিমান্ড আবেদন
তাসনোভা মৃদুলা
তাসনোভা মৃদুলাসহকারী সম্পাদক॥

ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় পাঁচ দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময়ে অসংগতিপূর্ণ বক্তব্য দিয়েছেন এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কেও তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি বলে দাবি করেছে পুলিশ।

এ অবস্থায় তাকে নতুন করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। রিমান্ড শেষে শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. ইরফান খান। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, শনিবার বিকেলে আবেদনের ওপর শুনানির কথা রয়েছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য ও একটি মোবাইল ফোন নম্বর যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের পরিকল্পনা, ইন্ধনদাতা, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং অন্য জড়িতদের শনাক্ত করতে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। অপরাধজগতের আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ এবং একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

আবেদনে সুইডেন আসলামের বিরুদ্ধে অতীতের একাধিক হত্যা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। তেজগাঁও থানার একটি মামলায় মাহমুদুল হক খান গালিব হত্যার ঘটনায় ১৬৪ ধারার জবানবন্দির সূত্রে তার সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগের সঙ্গে টিটন হত্যার যোগসূত্র তদন্তসাপেক্ষ। এ বিষয়ে সুইডেন আসলাম বা তার আইনজীবীর বক্তব্য পাওয়া যায়নি।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী নঈম আহমেদ টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বাদী হয়ে হত্যা মামলা করেন।

গত ২২ নভেম্বর দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে সুইডেন আসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একসময়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামের গ্রেফতারের পর থেকেই মামলাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓