অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › জাতীয় › জিয়াউল আহসানের ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের যুক্তিতর্ক রোববার

জিয়াউল আহসানের ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের যুক্তিতর্ক রোববার

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 50
জিয়াউল আহসানের ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ, আসামিপক্ষের যুক্তিতর্ক রোববার
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, খুন ও শতাধিক মানুষ হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হবে আগামীকাল রোববার (২৯ নভেম্বর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ, যেখানে আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়।

রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে সশরীরে উপস্থিত না থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

যুক্তিতর্কে জিয়াউল আহসানের অপরাধকে ‘সমুদ্রসমান’ বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তাকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ চাওয়া হয়।

প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগে মোট ১০৩ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রথম অভিযোগে ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে। রোববার আত্মপক্ষ সমর্থনে নিজেদের বক্তব্য তুলে ধরবে আসামিপক্ষ। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ছবি: উইকিমিডিয়া কমন্স

লিংক কপি হয়েছে ✓