অনলাইন, ২৮ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারতে পাকিস্তানি নাটকের জোয়ার দিল্লিতে নতুন ভারপ্রাপ্ত হাইকমিশনার পাঠাচ্ছে পাকিস্তান ইয়েমেনে হুতি অবস্থানে সরকারি বাহিনীর হামলা, ২৪ ঘণ্টায় হতাহত ১২১ ঝড়ে পেছানো মেসিজ থ্যাংকসগিভিং প্যারেড আজ নিউইয়র্কে গাজায় এমএসএফ ক্লিনিকে ইসরায়েলি হামলা, সংস্থাটির দুই কর্মী নিহত ‘বিশ্বকাপ জেতার মতো দল নয় ব্রাজিল’, রোনালদোর মন্তব্যে তোলপাড় আফগানিস্তানে স্কুলের পাশে ডিনামাইট বিস্ফোরণ, ৬ শিক্ষার্থী নিহত, আহত ৯৭ আসন পুনর্বিন্যাস ‘চিরস্থায়ী ফ্যাসিবাদের পরিকল্পনা’: অরুন্ধতী রায় মার্কিন শুল্ক প্রস্তাব: ভারতের ১৭%, বাংলাদেশের ১৮% আবারও পেছাল এসএ গেমস, নতুন সময় ২০২৭ সালের সেপ্টেম্বর সাভার ও আশুলিয়ায় ভোররাতে তিন বাসে আগুন হাছান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার আটক ঢাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ, ঠিকানা পরিবহনের ২৪ বাস আটকালেন শিক্ষার্থীরা অটোরিকশার দৌরাত্ম্য ও ভাঙা সড়কে স্থবির কুড়িগ্রাম শহর ঘুমন্ত জনগণ, নীরব প্রশাসন; কোথায় যাবে দেশ?
হোম › অর্থনীতি › গাজীপুরে কারখানা খুললেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি, মজুরির ব্যয় নিয়ে উদ্বেগ

গাজীপুরে কারখানা খুললেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি, মজুরির ব্যয় নিয়ে উদ্বেগ

বাংলাদেশ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৮ নভেম্বর, ২০২৬ 44
গাজীপুরে কারখানা খুললেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি, মজুরির ব্যয় নিয়ে উদ্বেগ
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন ও তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) গাজীপুর শিল্পনগরীর পোশাক কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। সকাল থেকে দলবেঁধে কর্মস্থলে প্রবেশ করেন শ্রমিকরা। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ৩৫টি কারখানা এখনও বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

কলকারখানা অধিদপ্তর সূত্র জানায়, গাজীপুরে প্রায় সব কারখানা খোলা রয়েছে। সকাল থেকে কোথাও আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। তবে শিল্পনগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।

ভিনটেজ ডেনিম কারখানার শ্রমিক অহেদুল ইসলাম বলেন, টানা তিন দিনের ছুটির পর কারখানা খুলেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরেছেন। টানা আন্দোলনে মালিকের পাশাপাশি শ্রমিকদেরও অনেক ক্ষতি হয়েছে। সাবলাইম কারখানার নারী শ্রমিক ইতি আক্তার বলেন, আন্দোলন তো পেটের দায়ে করি। বেতন একটু বাড়ায় তাদের উপকার হবে।

এদিকে নতুন ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নে বাড়তি উৎপাদন ব্যয় আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মো. আবদুল হামিদ মজুরি বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানান।

বিজিবিএ বলছে, শ্রমিকদের ন্যায্য মজুরি ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। তবে সীমিত মুনাফার কারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান বিবেচনায় নিতে হবে। প্রতিযোগী দেশগুলোর পরিস্থিতি, ক্রেতাদের চাহিদা ও উৎপাদন ব্যয় বিবেচনায় সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

সংগঠনটির মতে, বিদেশি ক্রেতা ও কারখানার মধ্যে সমন্বয়কারী হিসেবে বায়িং হাউসগুলো বাড়তি ব্যয়ের যৌক্তিক মূল্য সমন্বয়ে ভূমিকা রাখতে পারে। সরকার, শ্রমিক, মালিক, বায়িং হাউস ও আন্তর্জাতিক ক্রেতারা দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি স্থিতিশীল ও টেকসই পোশাকশিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করে বিজিবিএ।

প্রতীকী ছবি

লিংক কপি হয়েছে ✓
১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◷ ৩ ঘণ্টা ১ মিনিট আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি, এনসিটি চুক্তি পুনর্বিবেচনার আহ্বান ◷ ৭ ঘণ্টা ৪২ মিনিট আগে জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল জাপানের সঙ্গে চুক্তি চূড়ান্ত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ◷ ৭ ঘণ্টা ৪২ মিনিট আগে মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা মজুরি বাড়লেও থামছে না পোশাকশিল্পে বিক্ষোভ-ভাঙচুর, উসকানি দিচ্ছে কারা ◷ ১ দিন আগে চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স চার দশকের সবচেয়ে কম মজুরি বৃদ্ধি, গাজীপুরে শ্রমিকদের ওপর কাঁদানে গ্যাস: রয়টার্স ◷ ১ দিন আগে শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান শনিবার থেকে সব কারখানা চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিতের আহ্বান ◷ ১ দিন আগে