Columbus, ২৭ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নেপাল–তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ শত শত পর্যটক; মৃতের সংখ্যা ১৬৫ ইরান–ওমানের হরমুজ চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, চলছে আলোচনা মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি সৌদি আরবে by এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়, সোসিয়েদাদকে উড়িয়ে দিল ৪-১ গোলে ভিকারুননিসায় একাদশে ভর্তি: ২ সেপ্টেম্বর থেকে আবেদন, জানুন যোগ্যতা ও আবেদনের বিস্তারিত হলি ক্রস কলেজে একাদশে ভর্তি: ১,৩৫০ আসনে আবেদন শুরু ২ সেপ্টেম্বর, জানুন যোগ্যতা ও ভর্তি পরীক্ষার বিস্তারিত ব্যবহারকারীদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ব্যবস্থা, শক্তিশালী হচ্ছে অ্যাকাউন্ট সুরক্ষা চাঁদের ৯৬ শতাংশ ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়, ২৭–২৮ আগস্ট আকাশে গভীর আংশিক চন্দ্রগ্রহণ দীর্ঘ অপেক্ষার অবসান, প্রেক্ষাগৃহে যশের ‘টক্সিক’: প্রথম দিনেই বক্স অফিসে বড় সাড়া ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, পরিবার ও নিসচার পক্ষ থেকে নিশ্চিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে নতুন অধ্যায়, উন্মোচন ‘কোহ-ই-জাফর’ ট্রফি চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ানকে পেনসিলভানিয়া স্টেট বিএনপির নাগরিক সংবর্ধনা নেপাল–তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, ৯৫ মরদেহ উদ্ধার; নিখোঁজ শত শত মস্কোয় CIA প্রধান, রুশ গোয়েন্দাদের সঙ্গে বৈঠক বাংলাদেশ ফুটবলে কোচিং স্টাফে অস্থিরতা: পুরুষ দলে হাতাহাতি, নারী দলে শোকজ-ইস্তফা
হোম আমেরিকা চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ানকে পেনসিলভানিয়া স্টেট বিএনপির নাগরিক সংবর্ধনা

চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ানকে পেনসিলভানিয়া স্টেট বিএনপির নাগরিক সংবর্ধনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০:২৯ পিএম, ২৬ আগস্ট, ২০২৬ 21
চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ানকে পেনসিলভানিয়া স্টেট বিএনপির নাগরিক সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক ॥

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ আবু সুফিয়ানের পেনসিলভানিয়া আগমন উপলক্ষে পেনসিলভানিয়া স্টেট বিএনপির উদ্যোগে নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ আগস্ট ২০২৬ পেনসিলভানিয়া স্টেট বিএনপির স্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।


পেনসিলভানিয়া স্টেট বিএনপির সভাপতি মো. শাহ ফরিদের বিল্ডিংয়ে আয়োজিত অনুষ্ঠানে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রবাসে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা হয়।


অনুষ্ঠানটি পরিচালনা করেন পেনসিলভানিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাহিদ। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কামাল উদ্দিন ভুট্টু।


সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুদ্দিন নিজাম, শহিদুল ইসলাম, মাহবুব আলম প্রতীক, হাফিজুর রহমান, চৌধুরী জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা শওকত ইমাম, মামুন ওহাব ও নুরুল ইসলামসহ পেনসিলভানিয়া স্টেট বিএনপির নেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক তৎপরতার সম্ভাবনা নিয়ে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।


তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রে আগমনকে কেন্দ্র করে প্রবাসে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের উসকানি, অপতৎপরতা বা ষড়যন্ত্রের আশঙ্কা থাকলে নেতাকর্মীদের তা মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


আবু সুফিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক অধিকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে যে আগ্রহ রয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রবাসী বিএনপি নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, পারস্পরিক ঐক্য এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারস্পরিক সমন্বয় বাড়ানো প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ, জনগণের অধিকার এবং দলের রাজনৈতিক কর্মসূচির পক্ষে প্রবাসীদের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।


নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দের বক্তব্য ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে পেনসিলভানিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে আবু সুফিয়ানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও লক্ষ্য করা যায়।