অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কার ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন আজ থেকে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি শুরু, বায়তুল মোকাররমে সমাবেশ হাসিনা ফিরলে জায়গা দুটি—জেলখানা ও ফাঁসির মঞ্চ: হাবিব উন নবী খান সোহেল রোনালদোর গোল ও পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর
হোম › খেলার মাঠ › রোনালদোর গোল ও পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর

রোনালদোর গোল ও পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৪ পিএম, ২০ নভেম্বর, ২০২৬ 57
রোনালদোর গোল ও পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর
আরাফাত হোসেন রিজভী
আরাফাত হোসেন রিজভীক্রীড়া সম্পাদক

সৌদি প্রো লিগে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। ম্যাচে গোল করলেও প্রথমার্ধে পেনাল্টি মিস করেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা।

ম্যাচের ১৫ মিনিটে জোয়াও ফেলিক্সের পাস থেকে দুর্দান্ত ভলিতে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। এটি চলতি মৌসুমে ক্লাবের হয়ে তাঁর দশম গোল; ক্যারিয়ারে মোট গোল দাঁড়াল ৯৮৬টিতে। হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৪ গোল দূরে তিনি।

চার মিনিট পর নাওয়াফ আল-বুশাইল বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আল নাসর। কিন্তু রোনালদোর শট পোস্টে লেগে ফিরে আসে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে নেওয়া দুটি পেনাল্টিতেই ব্যর্থ হয়েছেন তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যালেনো। বিরতির পর পেনাল্টি থেকে আল আহলিকে এগিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার আইভান টনি—লিগে এটি তাঁর ১৪তম গোল। চার মিনিট পর রজার ইবানেজের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল আহলি।

এ হারে লিগে দ্বিতীয়বার পরাজয়ের স্বাদ পেল আল নাসর, তবে পয়েন্ট তালিকার তিন নম্বরেই রয়েছে তারা। জয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আল আহলি।

লিংক কপি হয়েছে ✓