অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কার ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন আজ থেকে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি শুরু, বায়তুল মোকাররমে সমাবেশ হাসিনা ফিরলে জায়গা দুটি—জেলখানা ও ফাঁসির মঞ্চ: হাবিব উন নবী খান সোহেল রোনালদোর গোল ও পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর
হোম › জাতীয় › সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০০ পিএম, ২০ নভেম্বর, ২০২৬ 53
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দিবসের কর্মসূচি শুরু হয় ফজরের নামাজের পর সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন তিনি।

লিংক কপি হয়েছে ✓
সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা ◷ ৩৯ মিনিট আগে রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ ◷ ৩৯ মিনিট আগে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা ◷ ১ ঘণ্টা ২১ মিনিট আগে জননিরাপত্তায় ঢাকাসহ ৮ এলাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ২৯ প্লাটুন জননিরাপত্তায় ঢাকাসহ ৮ এলাকায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ২৯ প্লাটুন ◷ ২ ঘণ্টা ২৫ মিনিট আগে সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান সেনা পাহারায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান ◷ ১৭ ঘণ্টা ৫৪ মিনিট আগে সশস্ত্র বাহিনীর নতুন বেতনকাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা সশস্ত্র বাহিনীর নতুন বেতনকাঠামো: বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকের ২১ হাজার ৪০০ টাকা ◷ ১৭ ঘণ্টা ৫৫ মিনিট আগে