অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কার ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন আজ থেকে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি শুরু, বায়তুল মোকাররমে সমাবেশ হাসিনা ফিরলে জায়গা দুটি—জেলখানা ও ফাঁসির মঞ্চ: হাবিব উন নবী খান সোহেল রোনালদোর গোল ও পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর
হোম › রাজনীতি › প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২:৪৪ এএম, ২১ নভেম্বর, ২০২৬ 58
প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত
তাহিনা হোসেন প্রকৃতি
তাহিনা হোসেন প্রকৃতিনির্বাহী সম্পাদক॥

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, হত্যা ও নাশকতা মোকাবিলায় সংসদে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এক মঞ্চে ওঠা বা যুগপৎ কর্মসূচির সম্ভাবনা নেই বলে জানিয়েছে জামায়াত।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আসুন চব্বিশে আমরা যেভাবে পতিত পলাতক স্বৈরাচারকে এ দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই চেতনায় আমরা আবারও তাদের মাথা গুঁড়িয়ে দিতে চাই। অপশক্তির বিষদাঁত জনগণ ভেঙে দেবে।”

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে আমরা সবাই একই কাতারে ছিলাম। এখন ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে। দেশের বৃহত্তর স্বার্থে আগের ঐক্যের জায়গায় ফিরে আসতে হবে।”

এক মঞ্চে ওঠার প্রশ্নে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদী গোষ্ঠীর নৈরাজ্য রুখতে জুলাই শক্তির অংশ হিসেবে আমরা মাঠে থাকব। বিএনপি সরকারি দলে, আর আমরা বিরোধী দলে। তাই এক মঞ্চে বা যুগপৎ আন্দোলন হবে না। সেটা যখন আমরা সবাই বিরোধী দলে ছিলাম, তখন হয়েছে।” তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী সব দল পৃথক কর্মসূচি দিয়ে মাঠে থাকবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। “ভেতরে ভেতরে যে যাই বলুক, আওয়ামী লীগের নাশকতা ঠেকানোর ব্যাপারে সবাই একমত।”

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন। তবে নাশকতা ঠেকাতে একমত হলেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় ও রাজনৈতিক সংস্কার প্রশ্নে দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।

লিংক কপি হয়েছে ✓
তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল ◷ ৪২ মিনিট আগে ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ◷ ২ ঘণ্টা ১৯ মিনিট আগে আজ থেকে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি শুরু, বায়তুল মোকাররমে সমাবেশ আজ থেকে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি শুরু, বায়তুল মোকাররমে সমাবেশ ◷ ২ ঘণ্টা ১৯ মিনিট আগে হাসিনা ফিরলে জায়গা দুটি—জেলখানা ও ফাঁসির মঞ্চ: হাবিব উন নবী খান সোহেল হাসিনা ফিরলে জায়গা দুটি—জেলখানা ও ফাঁসির মঞ্চ: হাবিব উন নবী খান সোহেল ◷ ২ ঘণ্টা ২০ মিনিট আগে ‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য ‘বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই আমি উপাচার্য হয়েছি’: জবি উপাচার্য ◷ ৭ ঘণ্টা ৫৩ মিনিট আগে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত-এনসিপির বিক্ষোভ ◷ ৭ ঘণ্টা ৫৩ মিনিট আগে