অনলাইন, ২১ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ইসরাইল প্রতিশ্রুতি না রাখলে গাজার দায়িত্ব জাতিসংঘের হাতে ফেরানোর হুঁশিয়ারি ট্রাম্পের শান্তি পরিষদের পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের সশস্ত্র বাহিনী দিবসে ১০১ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান: ‘দেশে ফেরার পথ শুরু হয়েছে, আইসিজের রায় মানতেই হবে মিয়ানমারকে’ ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কার ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে ওঠা নিয়ে যা জানাল জামায়াত তারেক রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন, সরাসরি জবাব এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র জয়সওয়াল সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা খসড়ায় নেই জীবাশ্ম জ্বালানির উল্লেখ, সমালোচনার মুখে বাড়তি দিনে গড়াল কপ৩১ ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে?’—আইনশৃঙ্খলা নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন আজ থেকে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি শুরু, বায়তুল মোকাররমে সমাবেশ হাসিনা ফিরলে জায়গা দুটি—জেলখানা ও ফাঁসির মঞ্চ: হাবিব উন নবী খান সোহেল রোনালদোর গোল ও পেনাল্টি মিসের রাতে আল আহলির কাছে ৩-১ গোলে হারল আল নাসর
হোম › আমেরিকা › ফ্লোরিডায় ঐতিহাসিক বন্যা: বাড়ছে সেন্ট জনস নদীর পানি, বাড়ি ছাড়ার প্রস্তুতির নির্দেশ

ফ্লোরিডায় ঐতিহাসিক বন্যা: বাড়ছে সেন্ট জনস নদীর পানি, বাড়ি ছাড়ার প্রস্তুতির নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:০৩ পিএম, ২০ নভেম্বর, ২০২৬ 51
ফ্লোরিডায় ঐতিহাসিক বন্যা: বাড়ছে সেন্ট জনস নদীর পানি, বাড়ি ছাড়ার প্রস্তুতির নির্দেশ
শরাফত আলী খান
শরাফত আলী খানডেলাওয়্যার কাউন্টি প্রতিনিধি ॥

বৃষ্টি কিছুটা কমলেও মধ্য ফ্লোরিডায় শুক্রবার (২০ নভেম্বর) পানির উচ্চতা বাড়ছে। রাজ্যের দীর্ঘতম নদী সেন্ট জনসের তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বাড়ি ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

রকলেজ শহর কর্তৃপক্ষ বন্যাপ্রবণ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ থাকতেই সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছে। জাতীয় আবহাওয়া সংস্থার মেলবোর্ন কার্যালয়ের আবহাওয়াবিদরা জানান, কয়েক দিনের ভারী বৃষ্টির পানি নদী ও লেকে নামতে থাকায় কয়েক হাজার মানুষ বন্যার ঝুঁকিতে পড়তে পারেন। বৃহস্পতিবার কোকোর কাছে নদীর পানি ১৯৫৩ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে, আগামী সপ্তাহের শুরু পর্যন্ত বন্যা থাকতে পারে।

আবহাওয়াবিদ উইল উলরিখ বলেন, “এত বিপুল পরিমাণ পানির কারণে আগামী কয়েক দিন নদীর পানি বাড়তেই থাকবে।”

মেলবোর্নের দক্ষিণ থেকে জ্যাকসনভিল পর্যন্ত প্রায় ২০০ মাইল এলাকায় বন্যা সতর্কতা জারি রয়েছে। মঙ্গলবার থেকে কিছু এলাকায় ১৭ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে এবং শনিবার পর্যন্ত আরও ৬ ইঞ্চি, কোথাও কোথাও এক ফুট পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ব্রেভার্ড কাউন্টিতে এক দিনে প্রায় ১০০টি উদ্ধার অভিযান চালানো হয়েছে।

থ্যাংকসগিভিংয়ের আগে বন্যায় অনেক পরিবারের পরিকল্পনা ভেস্তে গেছে। ২৫ বছর ধরে ফ্লোরিডায় থাকা সারা হার্নান্দেজ বলেন, “এত পানি আমি কখনো দেখিনি। এখানে কখনো বন্যা হয়নি।”

সূত্র: এপি

লিংক কপি হয়েছে ✓
ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মেয়র মামদানির, ক্রাচে ভর দিয়ে এলেন সংবাদ সম্মেলনে ◷ ২৪ মিনিট আগে বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের বিদেশে এআই ডেটা সেন্টার বানালে মার্কিন কোম্পানির ওপর ‘বিশাল কর’ বসানোর হুমকি ট্রাম্পের ◷ ৩৮ মিনিট আগে ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কার ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের ভিসার মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে থাকলে বহিষ্কার ও স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের ◷ ৪০ মিনিট আগে ক্যানসারের অভিযোগ: রাউন্ডআপ মামলায় ৭২৫ কোটি ডলারের মীমাংসা অনুমোদন, বায়ার দেবে দুই দশকে ক্যানসারের অভিযোগ: রাউন্ডআপ মামলায় ৭২৫ কোটি ডলারের মীমাংসা অনুমোদন, বায়ার দেবে দুই দশকে ◷ ২ ঘণ্টা ২১ মিনিট আগে সাইবার হামলায় চেজ ব্যাংকের হাজারো গ্রাহকের ইমেইল ফাঁস সাইবার হামলায় চেজ ব্যাংকের হাজারো গ্রাহকের ইমেইল ফাঁস ◷ ৭ ঘণ্টা ৫১ মিনিট আগে ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা মেয়র মামদানির ২০৩২ সালের মধ্যে রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা মেয়র মামদানির ◷ ৭ ঘণ্টা ৫২ মিনিট আগে