Columbus, ১৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
নিউইয়র্ক সিটি হলে ‘দ্য নিউইয়র্ক শাড়ি’ প্রদর্শনীতে কাউন্সিল মেম্বার শাহানা হানিফের শাড়ি লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬১৫; হামের উপসর্গে মৃত্যু ৭ এএফসির দুই পুরস্কার জিতল বাফুফে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটে হারল বাংলাদেশ, সিরিজে পিছিয়ে টাইগাররা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, এখনো মামলা হয়নি কোম্পানীগঞ্জে প্রবাসী ওমর আলী রাজকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা ছাত্রদল নেতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন করলেন তাঁর আইনজীবী এমপি ফখরুল ইসলামের বাড়িতে রাতভর পাহারা, নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলনেতা বিটন-আকাশ নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাসিরনগরের ধানতুলিয়ায় যাত্রার নামে অশ্লীলতার অভিযোগ নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে পলাশে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল
হোম › আন্তর্জাতিক › রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, ঐতিহাসিক রায়

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, ঐতিহাসিক রায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৯ নভেম্বর, ২০২৬ 62
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে, ঐতিহাসিক রায়
মো: নাজমুল হাসান বাবু
মো: নাজমুল হাসান বাবুসম্পাদক

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযানের ঘটনায় মিয়ানমারকে গণহত্যার (জেনোসাইড) দায়ে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছরের আইনি লড়াই শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে এই ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়।

রায় পড়ে শোনান আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। তিনি বলেন, ২০১৭ সালের তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশনে’ মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালানোর সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।

বিচারপতি ইওয়াসাওয়া বলেন, আদালতে উপস্থাপিত সব প্রমাণ একসঙ্গে বিবেচনা করলে এ সিদ্ধান্তে পৌঁছানোর যৌক্তিক ভিত্তি পাওয়া যায় যে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এসব কাজ করেছে। আইসিজের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হলো বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। আইসিজের রায় চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে। রায়ের বিষয়ে মিয়ানমারের সামরিক সরকারের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো, এখন টিভি

ছবি: সংগৃহীত

লিংক কপি হয়েছে ✓
নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ড. ওয়ালী তছর উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক সুদৃঢ়ের প্রত্যয় ◷ ৫ ঘণ্টা ২৯ মিনিট আগে পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং পারমাণবিক যুদ্ধ নিয়ে যৌথ ঘোষণা দিলেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং ◷ ৬ ঘণ্টা ১৩ মিনিট আগে রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক রায় আজ, অপেক্ষায় রোহিঙ্গারা ◷ ১৬ ঘণ্টা ৪৪ মিনিট আগে চীনে পৌঁছালেন ট্রাম্প, বিমানবন্দরে নিজে গিয়ে কোলাকুলি করলেন শি জিনপিং চীনে পৌঁছালেন ট্রাম্প, বিমানবন্দরে নিজে গিয়ে কোলাকুলি করলেন শি জিনপিং ◷ ১ দিন আগে লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা নিয়ে অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা ◷ ১ দিন আগে চীন সফরের আগে ম্যানিলায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প চীন সফরের আগে ম্যানিলায় কোয়াড নেতাদের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প ◷ ২ দিন আগে