Columbus, ২৭ আগস্ট, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
নিউজিল্যান্ডকে ২৩ রানে হারিয়ে টপ এন্ড টি-টোয়েন্টির শীর্ষে বাংলাদেশ জোড়া সেঞ্চুরিতে দিনুশার বীরত্ব, জয় হাতছাড়া ভারতের—ড্রয়ে শেষ কলম্বো টেস্ট চীনের J-10CE যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে যুবদলের প্রস্তুতি সভা নেপাল–তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ শত শত পর্যটক; মৃতের সংখ্যা ১৬৫ ইরান–ওমানের হরমুজ চুক্তি এখনো চূড়ান্ত হয়নি, চলছে আলোচনা মক্কায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি সৌদি আরবে এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়, সোসিয়েদাদকে উড়িয়ে দিল ৪-১ গোলে ভিকারুননিসায় একাদশে ভর্তি: ২ সেপ্টেম্বর থেকে আবেদন, জানুন যোগ্যতা ও আবেদনের বিস্তারিত হলি ক্রস কলেজে একাদশে ভর্তি: ১,৩৫০ আসনে আবেদন শুরু ২ সেপ্টেম্বর, জানুন যোগ্যতা ও ভর্তি পরীক্ষার বিস্তারিত ব্যবহারকারীদের সুরক্ষায় হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা ব্যবস্থা, শক্তিশালী হচ্ছে অ্যাকাউন্ট সুরক্ষা চাঁদের ৯৬ শতাংশ ঢেকে যাবে পৃথিবীর ছায়ায়, ২৭–২৮ আগস্ট আকাশে গভীর আংশিক চন্দ্রগ্রহণ দীর্ঘ অপেক্ষার অবসান, প্রেক্ষাগৃহে যশের ‘টক্সিক’: প্রথম দিনেই বক্স অফিসে বড় সাড়া
হোম জাতীয় রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৭:৩১ এএম, ২৭ আগস্ট, ২০২৬ 25
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক ॥

রাষ্ট্রীয় দায়িত্ব পালন ও দেশের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে তিনি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম ‘দরবারে’ তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের প্রতি অনুরাগ, রাগ বা পক্ষপাত থাকবে না বলেও তিনি জানান। তাঁর ভাষায়, দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য।


রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের দায়িত্ব পালনে শৃঙ্খলা ও নৈতিক মনোবল বজায় রাখার আহ্বান জানান তিনি।


বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও দেশের সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি এর কর্মকর্তা-কর্মচারীদের রাষ্ট্রীয় গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করার নির্দেশ দেন। বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত এমনভাবে পরিচালনার ওপরও তিনি গুরুত্ব দেন, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।


সরকারি সম্পদের যথাযথ ও স্বচ্ছ ব্যবহারের ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, এসব সম্পদ পরিচালিত হয় জনগণের অর্থে। তাই অপচয় না করে রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।


ভাষণের শুরুতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দেশের পূর্ববর্তী রাষ্ট্রপতিদের অবদানের কথাও স্মরণ করেন।


রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের একটি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধানের আহ্বান জানান।


তথ্যসূত্র: বাসস ।