Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনমেলা, পুলিশের অভিযানে গাঁজা সেবনের দুই হাজার সরঞ্জাম জব্দ। শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত: স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান কুড়িগ্রামে বিজিবির অভিযানে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ বদলে গেছে সেনবাগ হাসপাতালের চিত্র, আকস্মিক পরিদর্শনে সন্তোষ এমপি ফারুকের জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১
হোম › বাংলাদেশ › আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে মাস্টার্সে ২২লাখ টাকার ফেলোশিপ

আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে মাস্টার্সে ২২লাখ টাকার ফেলোশিপ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ এএম, ০৩ মার্চ, ২০২৪ 148
আইইএলটিএস ছাড়াই যুক্তরাষ্ট্রে মাস্টার্সে ২২লাখ টাকার ফেলোশিপ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে অবস্থিত ইউনিভার্সিটি অব পিটার্সবার্গের গ্লোবাল স্টাডিজ সেন্টার সেখানে মাস্টার্স করার জন্য ফেলোশিপ প্রদান করবে। এই ফেলোশিপের পোশাকি নাম ‘এইচজে হেইনজ ফেলোশিপ’ (H. J. Heinz Fellowship)। উন্নয়নশীল দেশগুলোর সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীদের মাস্টার্সে ফান্ডিংয়ের উদ্দেশ্যে এই ফেলোশিপ দেওয়া হয়।

এটি এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর মেয়াদি ফেলোশিপ, যা শুরু হয় আগস্টে এবং শেষ হয় জুনে। এই ফেলোশিপের অধীনে নির্বাচিত ফেলোকে প্রায় ২২ লাখ ২০ হাজার টাকা দেওয়া হবে। তবে ফেলোশিপ চলাকালে কোনো ফেলো যদি বিশ্ববিদ্যালয়ের সম্মতি ব্যতিরেকে ফেলোশিপ বাতিল করেন অথবা যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, তাহলে ফেলোশিপের টাকা ফেরত দিতে হবে।


যা পাওয়া যাবে

  • লিভিং স্টাইপেন্ড: ২১ লাখ ১০ হাজার টাকা (১৯ হাজার ২০০ মার্কিন ডলার, মাসিক ইনস্টলমেন্টে পাওয়া যাবে)
  • অ্যাকটিভিটি ফান্ড: ১ লাখ ১০ হাজার টাকা (১ হাজার মার্কিন ডলার)


আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই মাস্টার্স প্রোগ্রামে (যে শিক্ষাবর্ষের শুরুতে তাঁরা হেইনজ ফেলোশিপ চান) ভর্তি হতে হবে।
  • মাস্টার্সের বিষয় হবে: পাবলিক হেলথ, আইন, পাবলিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, শিক্ষা অথবা নার্সিং থেকে যেকোনো একটি।
  • আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি সম্পন্ন করতে হবে।
  • ইংরেজি বলা, পড়া ও লেখায় দক্ষ হতে হবে।
  • কর্মজীবনের প্রাথমিক বা মাঝামাঝি পর্যায়ে আছে এমন আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বর্তমানে কর্মরত অথবা পলিসি ডোমেইনের সঙ্গে সম্পৃক্ত, এমন ব্যক্তিবিশেষের জন্য এই ফেলোশিপ দেওয়া হয়। মৌলিক একাডেমিক গবেষণা, একাডেমিক সাবাটিক্যাল বা চিকিৎসা গবেষণার জন্য এই ফেলোশিপ দেওয়া হয় না।


আবেদনের সময়

  • মাস্টার্সে আবেদনের সময় এই ফেলোশিপের কথা উল্লেখ করতে হয়। তবে ভিন্ন ভিন্ন বিষয়ের ক্ষেত্রে আবেদনের সময় ভিন্ন হতে পারে, শিক্ষার্থীকে নিজ বিষয়ের ব্যাপারে খোঁজ নিতে হবে
  • ফেলোশিপের বিজয়ীর নাম প্রকাশ করা হয় মে মাসে।
  • ফেলোশিপ বছর শুরু হয় আগস্টের ১ তারিখ।
  • ফেলোশিপ বছর শেষ হয় জুনের ৩০ তারিখ।


আবেদনের লিংক পেতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন: ucis.pitt.edu/global/hj-heinz-fellowship


প্রয়োজনে যোগাযোগ

ভেরোনিকা ড্রিস্তাস, ই-মেইল: dristas@pitt.edu, ফোন: +1 412-624-4803


লিংক: ucis.pitt.edu/global/people/veronica-dristas