অনলাইন, ২৯ নভেম্বর, ২০২৬
Bangla Media Hub - সব খবর, এক প্ল্যাটফর্মে লাইভ টিভি, সরাসরি দেখুন - Bangla Media Hub YouTube ও Facebook লাইভ - Bangla Media Hub রেডিও, পত্রিকা আর আরও অনেক কিছু - Bangla Media Hub Ad
সর্বশেষ খবর
২৫ দিনের কারখানা বন্ধে রপ্তানি ক্ষতি প্রায় ১০০ কোটি ডলার, ক্রয়াদেশ যাচ্ছে প্রতিযোগী দেশে মায়ামিতে ডলফিনসকে ২৩-১২ পয়েন্টে হারাল নিউইয়র্ক জেটস, টানা দ্বিতীয় জয় ইন্ডিয়ানাপোলিসে রোমাঞ্চকর লড়াইয়ে কোল্টসকে ৩৪-৩০ পয়েন্টে হারাল জায়ান্টস ৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন, বাদ পড়লেন ৪৬ জন আগামী সপ্তাহে ৫০তম বিসিএসের ফল, ডিসেম্বরের মাঝামাঝি ৫২তম বিসিএসের বিজ্ঞপ্তি আটলান্টিকের গভীরে মিলল ৫০ লাখ বছরের পুরোনো ডুবন্ত প্রবাল দ্বীপ সাধারণ ল্যাপটপেই ইন্টারনেট ছাড়া ভাইরাসের জিনোম বিশ্লেষণ, আইসিডিডিআর,বির নতুন সফটওয়্যার ‘একটি গরু কিনলেই আরেকটি ফ্রি’— আগারগাঁওয়ে জমজমাট প্রাণিসম্পদ মেলা জন্মনিয়ন্ত্রণ পিলে আগ্রহ কমছে তরুণীদের, এক দশকে ব্যবহার নেমেছে ৩২ শতাংশে ঢাকা ও চট্টগ্রামে হবে দুটি নিউরোসায়েন্স সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৯ জন শিক্ষা খাতের অনিয়ম তদন্তে রেজা কিবরিয়ার নেতৃত্বে সংসদীয় উপকমিটি কারণ ছাড়াই আট দিন পেছাল প্রাথমিক বৃত্তি পরীক্ষা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ওল্ড ট্রাফোর্ডে লজ্জার হার, ব্রেন্টফোর্ডের কাছে ৪ গোল খেল ম্যানইউ দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করল আর্সেনাল
হোম › আন্তর্জাতিক › ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন ইউরোভিশনে পতাকা নিষিদ্ধ করায়

ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন ইউরোভিশনে পতাকা নিষিদ্ধ করায়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৪ মে, ২০২৪ 244
ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়ন ইউরোভিশনে পতাকা নিষিদ্ধ করায়

ঢাকা প্রতিনিধি, মো:আরিফুল ইসলাম

সুইডেনে ইউরোভিশন গানের প্রতিযোগিতার ফাইনালে ইইউ-র পতাকা নিষিদ্ধ করা হয়েছে। ইইউ-র মতে এই,সিদ্ধান্ত অসঙ্গতিপূর্ণ।এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের লেখা চিঠিতে বলা হয়েছে,যে অনুষ্ঠান ইউরোপ জুড়ে উৎসবের মেজাজ ছড়িয়ে দেয়,সেখানে এই ধরনের কাজ সন্দেহের জন্ম দেয়।যে প্রতীক পুরো ইউরোপকে এক করেছে, তাকে নিষিদ্ধ করেছে আয়োজক ইবিইউ।ইউরোপীয় কমিশন বলেছে, তারা আয়োজকদের সঙ্গে খোলাখুলি আলোচনা করার পরিকল্পনা করছে।ইইউ-র দাবি, ইবিইউ জানাক, এই সিদ্ধান্তের পিছনে কোন যুক্তি কাজ করছে? এই কাজের জন্য কে দায়ী তারা তাকে চিহ্নিত করুকচিঠিতে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, এরপর মনে হচ্ছে, কেন ও কার জন্য এই গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে?ইইউ পার্লামেন্ট নির্বাচনের একমাস আগে এই ঘটনা ঘটায় তা আরও বেশি গুরুত্ব পাচ্ছে।এদিকে শনিবার ইউরোভিশনের ফাইনালে ২৫টি দেশের প্রতিযোগীরা থাকছেন। কিন্তু সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে ইসরায়েলের প্রতিযোগীর অংশগ্রহণ নিয়ে।ইবিইউ জানিয়েছে, যারা টিকিট কেটেছেন, তারা নিজের নিজের দেশের পতাকা নিয়ে আসতে পারবেন বা এলজিবিটিকিউ প্লাসের সাতরঙা পতাকা নিয়ে আসতে পারবেন।২০১৬ সালে ইবিইউ জানিয়েছিল, ইইউ’র পতাকা ততক্ষণই নেওয়া যাবে, যতক্ষণ তা শো চলার সময় ইচ্ছে করে রাজনৈতিক বিবৃতি দেওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার না করা হচ্ছে।


লিংক কপি হয়েছে ✓