Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির ক্রিকেট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৩ জুন, ২০২৪ 209
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির ক্রিকেট

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার (৩ জুন) এই প্রাইজমানি প্রকাশ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.৪৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৯ কোটি টাকা। আর রানার্স আপ দলের জন্য রাখা হয়েছে ১.২৮ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় সাড়ে ১৫ কোটি টাকা।

এর আগে ২০২২ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ড দলকে পুরস্কার দেয়া হয়েছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ছিল ১৮ কোটি টাকার কিছু বেশি। রানার্সআপ হয়ে এই টাকা পকেটে পুরেছিল পাকিস্তান দল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আগের চেয়ে বেশি মূল্যের অর্থ পাচ্ছে। 


সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ২ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। সেমি ফাইনাল ও ফাইনালে জয়ের জন্য প্রতি দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার। যা বাংলাদেশি টাকায় ৩৬ লাখ টাকা।


সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৭, ৮৭, ৫০০ মার্কিন ডলার। যা বাংলাদেশি মূল্যে দাঁড়ায় ৯ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া ৯, ১০, ১১ ও ১২ নম্বরে থাকা দল পাবে ২৪৭,৫০০ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯০ লাখ টাকা পাবে। ১৩ থেকে ২০ নম্বরে তাকা প্রতিটি দল ২২৫ হাজার ডলার পাবে। যা বংলাদেশি টাকায় ২ কোটি ৬৪ লাখ টাকা। 


সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১১.২৫ মিলিয়ন ডলার খরচা হবে দলগুলোকে পুরস্কৃত করতে। যা বাংলাদেশি টাকায় খরচ হবে ১৩২ কোটি টাকার বেশি।