Columbus, ১৫ অক্টোবর, ২০২৬
বিজ্ঞাপন 728 × 90
সর্বশেষ খবর
জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত উৎপাদন ব্যয় বাড়লেও নিলামে চায়ের মূল্য বাড়ছে না শীতের আমেজে ফুটবল উন্মাদনা, কুড়িগ্রামে বসছে যোগীপাড়া মিনিবার টুর্নামেন্টের দ্বিতীয় আসর আহ্বায়ক-সদস্য সচিব দুই সরকারি শিক্ষক! ফুলবাড়ী বিএনপিতে চরম ক্ষোভ, কেন্দ্রে নালিশ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা কার্যালয় উদ্বোধন, জেলার রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের মিলন মেলায় পরিনত নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ: সার্ক পুনরুজ্জীবিতকরণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বারোপ পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা প্রতিমন্ত্রীর সফরের মধ্যেই উত্তপ্ত কুমারখালী, হাতাহাতির ঘটনায় লাঞ্ছিত ৩ সাংবাদিক চিকিৎসকের বদলে অন্য ব্যক্তির সিজার করায় নবজাতকের মৃত্যু; হাসপাতাল মালিক গ্রেপ্তার নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৯ জন; আটক ১ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা নওগাঁয় পাচারকালে আটক সার কৃষকদের মাঝে বিক্রি; অর্থ গেলো সরকারি কোষাগারে নওগাঁয় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাবা গুরুতর আহত
হোম › খেলার মাঠ › ফিরে আসার গল্প শোনালেন তাসকিন

ফিরে আসার গল্প শোনালেন তাসকিন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:১৩ পিএম, ২০ মে, ২০২৪ 181
ফিরে আসার গল্প শোনালেন তাসকিন

গোঁড়ালিতে পাওয়া চোটের তাসকিন আহমেদকে ছিটকে দিয়েছিল ২০১৯ বিশ্বকাপ থেকে। ফিট হয়ে উঠলেও ম্যাচ ফিটনেস নেই তাসকিনের, এমনটা জানিয়েছিলেন নির্বাচকরা। ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলে পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি তিনি। যার ফলে তাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছিল বাংলাদেশ।

এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হটাৎ করে চোটে পড়েন তাসকিন। টাইগার শিবিরে তখন দুশ্চিন্তার কালো মেঘ। দুদিন পিছিয়ে যায় টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণাও। অনিশ্চয়তা কাটিয়ে তাসকিনকে সহ-অধিনায়ক করে দেয়া হয় বাংলাদেশের বিশ্বকাপ দল।


আগের ঘটনার মতো পরেরটাও তাসকিনের হৃদয়ে দাগ কেটেছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিসিবির রেকর্ড করা এক ভিডিওতে তাসকিন বলেন, দলটা যখন পিছিয়েছে, একটা জিনিসই মনে পড়েছে যে, ২০১৯ বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। আরেকটা বিশ্বকাপে (অপেক্ষায়) দল দিতে দুই দিন পিছিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের। চেষ্টা করবো এই সম্মানের মূল্য দেয়ার।


করোনার মধ্যে ফিটনেসের সঙ্গে স্কিল নিয়েও কাজ করে তাক লাগিয়ে দেন। এ প্রসঙ্গে তাসকিন বলেন, নিশ্চিতভাবেই (ফিরে আসা) এতো সহজ ছিল না। অনেক ঝুঁকি নিয়েছি। কারণ কোভিডের সময় ছিল। কঠোর অনুশীলন করেছি। ওই সময় অনেক মানুষ মারা গেছেন। আমি আসলে বাংলাদেশ দলে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম। কারণ সবাই বলছিল যে আমি শেষ হয়ে গিয়েছি। নিজের সাথে জেদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম। আমি আরেকটা বার হলেও লাল-সবুজ জার্সিটা পরবো। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ৩ বছর ধরে খেলছি। ইনশাআল্লাহ সামনে আরও খেলবো।


তাসকিন আরও যোগ করে বলেন, ফিরে আসার জন্য অনেক কষ্ট করেছি। ওই সময় কোভিড ছিল, অনেক কঠোর পরিশ্রম করেছি। শারীরিক ও মানসিক, সবদিক দিয়েই ফিট হওয়ার চেষ্টা করেছি। আগের থেকে একটু উন্নতি হয়েছে, তবে এখনো উন্নতির অনেক জায়গা আছে।